Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Food Recipe:পর্তুগিজ রান্না - গরমে 'দুধ শুক্তো'

Portuguese Cooking - Summer 'Duh Sukto'
Portuguese Cooking - Summer 'Duh Sukto'

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাঙালির হেঁসেলে শুক্তো দীর্ঘকাল শুধু পরিচিত নয়,গরমকালে প্রায় অপরিহার্য। এমনকি মধ্যযুগে লেখা মঙ্গলকাব্য শুক্তোর কথা আছে। কিন্তু খাদ্যের ইতিহাস বলছে এই শুক্তো আমরা পেয়েছি পর্তুগিজদের কাছ থেকেই। সে যাইহোক, আমাদের আজকের রেসিপি 'দুধ শুক্তো' -

  উপকরণ -

  * সজনে ডাঁটা: 4টি

  * গাজর: আঙুলের মতো করে কাটা 1টা।

  * আলু: 1টা।

  * উচ্ছে বা করলা: 2টো

  * বেগুন: 1টা মাঝারি আকারের (ডুমো ডুমো করে কাটা)

  * কাঁচকলা: 1টা

  * রাঙা আলু: 1টা।

  * তেল, নুন, হলুদ- পরিমাণমতো

  * পাঁচফোড়ন- সামান্য

  * দুধ: ২০০ মিলিলিটার

  * রাঁধুনি: 1/4 চামচ

  * মেথি: 1/4 চামচ

  * মৌরি: 1/4 চামচ

  * আদা- 8 গ্রাম

  * সরষে ও পোস্ত: সামান্য

  * ঘি: 1 চামচ

প্রণালী -

   প্রথম পর্ব - শুকনো কড়াইতে রাঁধুনি, মেথি, মৌরি নেড়ে নিয়ে বেটে ফেলুন। এই মশলাটা রান্নার শেষে ব্যবহার করা হবে।

  দ্বিতীয় পর্ব - পোস্ত আর সরষে বেটে নিয়ে সব সবজিগুলো ভেজে তুলে রাখুন।

  তৃতীয় পর্ব - ঘি গরম করে ওর মধ্যে রাঁধুনি, তেজপাতা, সরষে ফোড়ন দিন।

  চতুর্থ পর্ব - এবার আদা বাটা আর পোস্ত বাটা দিয়ে দিন। উচ্ছে আর বেগুন বাদে বাকি সবজিগুলো ভালো করে নেড়ে নিতে ভুলবেন না।

  পঞ্চম পর্ব - স্বাদ অনুসারে নুন দিয়ে কড়াই ঢাকা দিয়ে রাখুন মিনিট পাঁচেক। সবজি খানিক সেদ্ধ হয়ে এলে বেগুন যোগ করুন। এবার আগে থেকে বেটে রাখা সরষে দিয়ে দিন।

  ষষ্ঠ পর্ব - সবশেষে দুধ ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুধ শুক্তো।

  প্রিয়জনদের পরিবেশন করুন। ওরা খুব খুশি হবে।


You might also like!