Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Cooking

2 years ago

Patishapta Recipe: পাটিসাপটা মানেই কি মিষ্টি? রাতে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের পাটিসাপটা, একবার খেলে প্রেমে পড়ে যাবেন

Patishapta
Patishapta

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বাঙালি যতই আধুনিক হোক শিকড়ের টান বাঙালি ভুলতে পারে না। সংক্রান্তিতে মা ঠাকুমার গৃহদেবতাকে পিঠে উৎসর্গ করত। সেই ট্রেডিশন এখনো আছে।কিন্তু পিঠে,পুলি বানানো তত সহজ নয়। তাই আমাদের আজকের রেসিপি - 'পাটিসাপটা পিঠে।'

  উপকরণ - 

* ১ কাপ ময়দা

*১/৪ কাপ সুজি

*১/২কাপ চালের গুঁড়ো

 *১কাপ নারকেল কোরা

* স্বাদ মতো চিনি

* ১ চিমটে নুন

* পরিমাণ মতো লিকুইড দুধ

* পরিমাণ মতো ঘি

  প্রণালী - 

  প্রথম পর্ব - প্রথমে, ময়দা, সুজি, চালের গুঁড়ো, সামান্য নুন, দুধ দিয়ে একটা ঘন মিশ্রণ বানিয়ে ১ঘণ্টা রেখে দিন Room Temperature- এ। (যদি পাটিসাপটায় চিনি ব্যবহার করেন তবে তা গুঁড়ো চিনি ব্যবহার করুন)।

  দ্বিতীয় পর্ব - এরপর,কড়াইতে নারকেল কোরা আর চিনি দিয়ে ভালো করে একটা পুর বানান মাঝারি আঁচে নারকেল নাড়ুর মতো।

  তৃতীয় পর্ব- ১ঘণ্টা পর, ননস্টিক ফ্রাইপ্যানে অল্প ঘি ব্রাশ করে তাতে গোল হাতার সাহায্যে ব্যাটার ঢালুন ও ঢাকা দিন ২-৩মিনিট মতো।

  চতুর্থ পর্ব - 

 এরপর, ঢাকা খুলে, মাঝখানে নারকেলের পুর দিন ও ডিমের ওমলেটের মতো উল্টে দিন। এই একই পদ্ধতিতে সব পিঠে গুলো তৈরি করে নিন।

পঞ্চম পর্ব- গৃহদেবতাকে উৎসর্গ করে মনের আনন্দে পাটিসাপটা পিঠে খান।


 

You might also like!