Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Rashmalai Recipe:উৎসবের দিনে বাড়িতেই বানিয়ে ফেলুন জিভে জল আনা রস মালাই

On the festival day, make mouth-watering Ras Malai at home
On the festival day, make mouth-watering Ras Malai at home

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃভোজনরসিক বাঙালির শেষ পাতে মিষ্টি চাই-ই চাই।  দোকানের কেনা মিষ্টি তো চাইলেই খাওয়া যায়। উৎসবের দিনে বাড়িতেই বানিয়ে নিন রসোমালাই।

উপকরণঃ

ময়দা- এক টেবিল চামচ,

বেকিং পাউডার- ১/৪ চা চামচ,

ছানা- দুই কাপ,

সুজি- এক চা চামচ,

চিনি- দুই কাপ,

জল- পরিমাণমতো,

দুধ- তিন লিটার,

লেবুর রস বা ভিনিগার- এক কাপ,

এলাচ গুঁড়ো- পরিমাণমতো

পদ্ধতিঃ

ভালো করে দুধ ফুটিয়ে পরিমাণ মতো লেবুর রস বা ভিনিগার দিয়ে বেশ কিছুক্ষণ রাখতে হবে। পাতলা কাপড়ে ছানা ছেঁকে নিয়ে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে জল ঝরিয়ে নিতে হবে। ছানাটা ভাল করে মেখে তাতে সুজি, বেকিং পাউডার, ময়দা ও চিনি মেশাতে হবে। মিষ্টির মাপ নির্ধারণ করে হাতের তালু ছানার বল তৈরি করতে হবে।

একটি পাত্রে জল ও চিনি ফুটিয়ে লেবুর রস ও ছানার বলগুলি দিয়ে ঢেকে রাখতে হবে। বলগুলো যেন ভেঙে না যায়। একটি পাত্রে দুধ নিয়ে তা ফুটিয়ে ফুটিতে ঘন করে চিনি ও এলাচ গুঁড়ো মেশাতে হবে। মিশ্রণটি ঠান্ডা হলে ছানার বলগুলি চিনির রস থেকে তুলে তাতে দিতে হবে।এবার ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশনের সময় পেস্তা ও বাদাম কুচি দেওয়া যেতে পারে।


You might also like!