Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Cooking

3 years ago

Katla Recipe : শীতের ভোজ জমাতে মেনুতে রাখুন উত্তর কলকাতা স্টাইলের এই কাতলা রেসিপি

Katla Kalia
Katla Kalia

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   বাঙালির প্রিয় মাছের তালিকায় কাতলা মাছের স্থান ওপরেই। সপ্তাহে অন্তত একবার প্রায় সব বাঙালি বাড়িতেই কাতলা মাছের ঝোল, ঝাল, কালিয়া হয়েই থাকে। তবে কাতলার কালিয়া রান্না হয় না না স্টাইলে , উত্তর কলকাতা ও দক্ষিন কলকাতার কাতলা কালিয়া রেসিপিতে বিস্তর ফারাক রয়েছে। তাই মাছ প্রিয় বাঙালির জন্য আজ আমরা নিয়ে এসেছি টিপিক্যালি উত্তর কলকাতা স্টাইলের কাতলা কালিয়া। রেসিপি জানতে দেখুন আমাদের রান্নাবান্না পেজটি। 

উপকরণঃ 

*৪-৫ পিস কাতলা মাছ

 *২টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি

*১ টেবিল চামচ আদা রসুন 

*১ চা চামচ জিরে গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো 

*১ চা চামচ লঙ্কা 

*নুন স্বাদ মতো 

*কয়েকটা কাঁচা লঙ্কা  

*৫০গ্রাম টক দই

*১ টেবিল চামচ সর্ষে বাটা

*১ টেবিল চামচ ধনেপাতা কুচো

*পরিমাণ মতো সর্ষের তেল 

পদ্ধতিঃ  

প্রথমে মাছের পিসগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখুন। এবার কড়াইতে সর্ষে তেল গরম করে সবকটা মাছের পিস ভেজে নিন। বাকি তেলেই পেয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ হালকা ভাজা হলে দিয়ে দিন আদা ও রসুন বাটা। কিছুক্ষণ ভাজার পর জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন ও সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষান, মশলা কষাতে কষাতে তা থেকে তেল ছেড়ে এলে ভাজা মাছগুলো দিয়ে দিন।  এর পর অল্প জল দিন, কিছুক্ষন পর টক দই সর্ষে বাটা টা অল্প জলের সাথে মিশিয়ে দিয়ে দিন,আরো খানিক পরে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিন কিছুক্ষণের জন্য।এবার আঁচ বন্ধ করে ধনে পাতা দিয়ে সাজিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কাতলা কালিয়া।

You might also like!