Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Cooking

2 weeks ago

Tandoori Roti Recipe: তন্দুর নেই? চিন্তা কিসের! বাড়ির তাওয়াতেই বানিয়ে ফেলুন নরম তুলতুলে তন্দুরি রুটি

Homemade Tawa Tandoori Roti Recipe
Homemade Tawa Tandoori Roti Recipe

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: তন্দুরি রুটি খেতে ভালোবাসেন, কিন্তু বারবার রেস্তরাঁ থেকে অর্ডার দেওয়া সম্ভব হয় না? অনেকেরই ধারণা, তন্দুর ছাড়া আসল স্বাদের তন্দুরি রুটি তৈরি করা অসম্ভব। কিন্তু সামান্য কিছু কৌশল জানলে সাধারণ গ্যাসের চুলা আর একটি লোহার তাওয়াতেই তৈরি করা যায় ধাবা-স্টাইল নরম ও সুস্বাদু তন্দুরি রুটি।


∆ এর জন্য দরকার পড়বে—

আটা: ২ কাপ

ময়দা: ১/২ কাপ (রুটি এতে নরম হবে; চাইলে বাদ দেওয়া যায়)

নুন: ১ চা-চামচ

চিনি: ১ চা-চামচ

বেকিং পাউডার: ১/২ চা-চামচ

টক দই: ২ টেবিলচামচ

তেল: ১ টেবিলচামচ

কুসুম গরম জল: পরিমাণমতো

মাখন বা ঘি: রুটির ওপরে ব্রাশ করার জন্য

∆ প্রস্তুত প্রণালী—

পাত্রে আটা, ময়দা, নুন, চিনি ও বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে নিন। তাতে টক দই ও তেল যোগ করুন। এরপর অল্প অল্প করে কুসুম গরম জল ঢালুন, আর হাত দিয়ে দ্রুত মণ্ড বা ডো তৈরি করতে থাকুন। ডো তৈরি হলে, একটি ভেজা সুতির কাপড় দিয়ে পাত্র ঢেকে ৩০ থেকে ৪০ মিনিটের জন্য রেখে দিন। এতে আটা ভালোভাবে সেট হবে এবং রুটি নরম হবে।

মণ্ড সমান কয়েকটি ভাগে ভাগ করে লেচি কেটে নিন। প্রতিটি লেচিকে গোল বা ডিম্বাকৃতি করে বেলে নিন। খেয়াল রাখবেন, তন্দুরি রুটি সাধারণ রুটির চেয়ে সামান্য একটু মোটা করে বেলতে হয়। বেলে নেওয়া রুটির একপাশে হাত বা ব্রাশ দিয়ে জল লাগিয়ে নিন। জল রুটিটিকে গরম তাওয়ার সঙ্গে শক্ত করে আটকে থাকতে সাহায্য করবে। 

তাওয়া ভালো করে গরম করে নিন। এবার রুটির জল-লাগানো দিকটি তাওয়ার ওপর রাখুন। যখন রুটির ওপরের অংশে ছোট ছোট বুদবুদ দেখা দেবে, তখন তাওয়া সমেত রুটি উল্টে সরাসরি আগুনের শিখার ওপর ধরুন। ময়ান যদি সঠিক হয়ে থাকে, এবং পর্যাপ্ত জল ব্রাশ করা হয়ে থাকে তাতে, তবে তাওয়া উলটানো সত্ত্বেও রুটি আটকে থাকবে, আগুনে পড়ে যাবে না। তাওয়া ঘুরিয়ে ঘুরিয়ে রুটির ওপরের অংশ সরাসরি আগুনে সেঁকতে হবে, যতক্ষণ না পোড়া দাগ আসে। 

রুটির দুই পিঠ ভালোভাবে তৈরি হয়ে গেলে নামিয়ে নিন। ওপরে পছন্দমতো গলানো মাখন বা ঘি ব্রাশ করে দিন। ডাল মাখানি, তরকা হোক কিংবা চিকেন-মটন— এভাবে তন্দুরি রুটি বানালে অসামান্য লাগবে খেতে।  অল্প সময়, কম খরচ এবং ঘরোয়া উপকরণেই তৈরি হয়ে যাবে রেস্তরাঁ-স্টাইল তন্দুরি রুটি। তাই এবার বাইরে না গিয়ে বাড়িতেই সকলকে চমকে দিন এই ঘরোয়া আয়োজনে।

You might also like!