Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Cooking

2 years ago

Malpoa: ঘরোয়া 'মালপোয়া' এবার আপনিও বানান নিমেষে!

'Malpoa'
'Malpoa'

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  পৌষ সংক্রান্তি আসন্ন। ফলে বাঙালির ঘরে ঘরে এবার পিঠে,পুলি,পায়েসের,মালপোয়ার সময়। তাই কয়েকদিন আমাদের রেসিপিতে থাকবে এই পিঠেপুলির প্রস্তুতি।

  উপকরণ -

* ময়দা ২ কাপ।

 * সুজি ১ কাপ।

 * দুধ ১ কাপ।

 * অল্প মৌরি,কয়েকটা এলাচ, পরিমান মতো ঘি ও সাদা তেল।

  প্রণালী -

 ১) একটি বড় বাটিতে ময়দা, সুজি, মৌরি ও চিনি ভাল করে মিশিয়ে নিন। 

 ২) এই মিশ্রণে কাঁচা দুধ দিয়ে ভাল করে মিশিয়ে নিন। ঘন ব্যাটার তৈরি করুন। 

 ৩) কড়াইতে পরিমাণ মতো জল দিন। তাতে পরিমাণমতো চিনি দিয়ে চিনির সিরা তৈরি করে নিন। সিরার মধ্যে কয়েকটা এলাচও দিতে পারেন। 

 ৪) এবার ফ্রাইং প্যান বা তাওয়ায় সাদা তেল ও ঘি একসঙ্গে দিয়ে গরম করুন।।    ৫) মালপোয়ার ব্যাটার থেকে পরিমাণমতো নিয়ে গরম তেলের মধ্যে গোল গোল করে ছাড়তে থাকুন। বাড়িতে গোল বা ডাবু হাতা থাকলে মালপোয়া তৈরি আরও ভালো হবে।

 ৬) মালপোয়ার দুই পিঠ বাদামি রং করে ভেজে নিন। গরম মালপোয়াগুলি চিনির রসে ফেলে দিন। 

 ৭) মালপোয়ার মধ্যে ভালো ভাবে রস ঢুকে নরম হয়ে এলে রস থেকে তুলে নিন।মালপোয়া প্রস্তুত।

 ৮) গৃহ দেবতাকে আগে উৎসর্গ করুন ও পরে পরিবারের মানুষদের পরিবেশন করুন।

You might also like!