Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Prawn Polao: বানিয়ে ফেলুন চিংড়ির সর্ষে পোলাও

Prawn Mustard Polao
Prawn Mustard Polao

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এপার বাংলার মানুষ হন কিংবা ওপার বাংলার, চিংড়ির কোনো ভালো পদ হলে সেখান থেকে মুখ ফেরাতে পারবেন না আপনি। তবে ভরা গরমে চিংড়ি মাছকে অনেকেই দুরে সরিয়ে রাখেন। তবে গ্রীষ্মে ভালোমন্দ রান্নার একমাত্র সুযোগ করে দেয় কালবৈশাখী ও নানান রকমের উৎসব। তাই এই দিন গুলোতে চিংড়িকে ব্রাত্য করলে কি চলে? তাই নতুন কিছু খেতে চাইলে বানাতে পারেন সর্ষে চিংড়ির পোলাও। রইল প্রণালী।


উপকরণ:


চিংড়ি: আধ কেজি


পেঁয়াজ কুচি: এক কাপ


সর্ষেবাটা: এক টেবিল চামচ


কাঁচালঙ্কা: ৪-৫টি


নুন: স্বাদ মতো


পোলাওয়ের চাল: আধ কেজি


আদাবাটা: এক টেবিল চামচ


দারচিনি: দু’টুকরো


এলাচ: ৪টি


লবঙ্গ: ৪-৫টি


তেজপাতা: ২টি


প্রণালী:


চাল ধুয়ে জল ঝরিয়ে রাখুন।


এ বার কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ, সর্ষেবাটা ও কাঁচালঙ্কা আর চিংড়ি দিয়ে মাছ ভেজে তুলে রাখুন।


এ বার পোলাও রান্নার জন্য কড়াইয়ে কিছুটা তেল, কাঁচালঙ্কা, তেজপাতা, দারচিনি, আদাবাটা, এলাচ ও চাল দিয়ে কিছু ক্ষণ ভেজে নিন। তার পর ৩-৪ কাপ গরম জল ও নুন দিয়ে কিছু ক্ষণ এমন ভাবে নাড়ুন যেন চালের সব দিক সমান তাপ পায়।


প্রথম ৫ মিনিট মাঝারি এবং ১৫ মিনিট মৃদু আঁচে ঢাকনা দিয়ে দমে রাখুন।


ঢাকনা খুলে ভাজা চিংড়ি মাছ মিশিয়ে আরও কিছু ক্ষণ ঢেকে রাখুন।


চাল সেদ্ধ হয়ে এলে নামিয়ে স্যালাডের সঙ্গে পরিবেশ করুন চিংড়ি পোলাও।

You might also like!