Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Bihari Chicken Recipe:মাটির হাঁড়িতে বানিয়ে ফেলুন বিহারি চিকেন

Make Bihari Chicken in a clay pot
Make Bihari Chicken in a clay pot

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  আজ আপনার জন্য থাকল বিহারি চিকেন রান্নার পদ্ধতি। একে আপনি প্রচলিত মতে হান্ডি চিকেনও বলতে পারেন। এটি রান্না জন্য আপনাকে মাটির হাঁড়ির ব্যবহার করতে হবে। মাত্র ৪৫ মিনিটেই তৈরি হয়ে যাবে এই হান্ডি চিকেন বা বিহারি চিকেন।

উপকরণ:

৭০০ গ্রাম মুরগির মাংস

৩ টে বড় পেঁয়াজ কুচি

২ টি রসুন কুচি

২ টেবিল চামচ আদা বাটা

১ টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো

হাফ চা চামচ হলুদ গুঁড়ো

৪ টেবিল চামচ টকদই

২ টেবিল চামচ গোটা গরম মশলা

হাফ চা চামচ গোটা গোলমরিচ

২ থেকে ৩ টে তেজপাতা

৩ থেকে ৪ টে শুকনো লঙ্কা

পরিমাণ অনুযায়ী সর্ষের তেল

পদ্ধতি:

প্রথমে মাটির হাড়িকে ভাল করে ধুয়ে নিতে হবে । এরপর তাকে ভাল করে শুকিয়ে তাতে তেল মাখিয়ে রাখতে হবে।

এরপর একটি আলাদা পাত্রে মুরগির মাংসকে টকদই, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, চিনি, গোটা গোলমরিচ, গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে মেখে আধ ঘণ্টা রাখতে হবে।

এবারে মাটির হাড়িতে তেল দিয়ে গ্যাসে বসিয়ে তেল গরম করুন। তেল গরম হলে তাতে মাংস ঢেলে গ্যাসের আগুন অল্প বাড়িয়ে ১০ মিনিট ধরে নাড়াচাড়া করুন।

এবার ১০ মিনিট পর গ্যাস থেকে হাড়িটি নামিয়ে একটি রুটি করার তাওয়া বসান। এবার গ্যাসের আগুন কমিয়ে হাড়িটির চারধারে আটা লাগিয়ে ঢাকা দিয়ে দিন। 

এবার হাড়িটিকে তাওয়ার ওপর বসিয়ে দিতে হবে।

এভাবে ৪০ মিনিট রাখার পর আস্তে করে বাইরে থেকে হাড়িটি একটু নাড়িয়ে আরো ৫ মিনিট রেখে দিতে হবে। 

এবার গ্যাস অফ করে দিন।

এরপর আরো ১০ মিনিট এভাবে তাওয়ার ওপর হাড়িটি রাখুন। ১০ মিনিট পর আস্তে আস্তে ঢাকনা খুলে নিলেই তৈরি মাটির হাড়ির বিহারি চিকেন বা হান্ডি চিকেন।


You might also like!