Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Food Recipe News: নারকেলের দুধ দিয়ে এভাবে রান্না করুন ডিম মালাইকারি

How to cook egg Malaikari with coconut milk
How to cook egg Malaikari with coconut milk

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ডিম রান্না হয় তো বাড়িতে রোজই। একঘেয়ে ডিমের ঝোল খেয়ে আপনারও নিশ্চয়ই অরুচি ধরে গিয়েছে। তাহলে তৈরি করে ফেলুন ডিমের মালাইকারি। ডিমের এই সুস্বাদু পদ একবার খেলে বারবার এভাবে বানাতে মন চাইবে। লাগবেও মাত্র হাতে গোনা কয়েকটি উপাদান। 

দেখুন কীভাবে বানাবেন ডিমের মালাইকারি-

উপকরণ

ডিম (৪টি), পেঁয়াজ (১টি), আদা-রসুনবাটা (১ টেবিল চামচ), টমেটো কুচনো (১টি), নারকেলের দুধ (১ কাপ), হলুদ গুঁড়ো (১/২ চা চামচ), লঙ্কার গুঁড়ো (১/২ চা চামচ), ধনে গুঁড়ো (১/২ চা চামচ), জিরে গুঁড়ো (১/২ চা চামচ), গোটা গরম মশলা (ফোড়নের জন্য), সাদা তেল

পদ্ধতি

প্রথমে ডিম সেদ্ধ করে নিন। ডিমটা ছুড়ি দিয়ে একটু চিড়ে নিন। পেঁয়াজ, টমেটোর একটা পেস্ট বানিয়ে নিন। প্যানে সাদা তেল গরম করে ডিম ভেজে তুলে নিন। তারপর ফোড়নে দিন গোটা গরম মশলা। এবার তেল আর হলুদ গুঁড়ো দিন তেলে। তারপর দিয়ে দিন জিরে-ধনে আর লঙ্কার গুঁড়ো। ততক্ষণ কষাতে থাকুন যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধ চলে না যাচ্ছে আর তেল না ছাড়ছে। সামান্য জল দিয়ে ফুটিয়ে নিন। তারপর দিয়ে দিন নারকেলের দুধ। ঝাল পছন্দ করলে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন এই সময়। ভেজে রাখা ডিম ঝোলে দিয়ে ফুটিয়ে নিন। মাখামাখা হয়ে গেলে নামিয়ে নিন। খান ভাত বা রুটির সঙ্গে। 

এভাবে ফুলকপি বা পনির দিয়েও বানিয়ে নিতে পারেন মালাইকারি। বিশেষ করে রুটি বা নানের সঙ্গে দুর্দান্ত লাগবে। 


You might also like!