Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Golconda Chicken Recipe: ছোট-বড়ো সবার প্রিয়! রইল দুর্দান্ত স্বাদে গোলকোন্ডা চিকেন

Golconda Chicken Recipe
Golconda Chicken Recipe

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ স্পেশাল কিছু রান্না না হলে খাওয়াটা ঠিক জমে না! মুরগির মাংস তো হয়েই থাকে। তবে একই রকমের চিকেন খেতে খেতে একঘেয়ে লেগে যায়। তাই মুখের স্বাদ পাল্টাতে ট্রাই করুন গোলকোন্ডা চিকেন (Golconda Chicken Recipe)। দেখে নিন কী ভাবে তৈরি করবেন-

উপকরণ 

৬-৭টা চিকেন লেগ পিস 

কর্ন ফ্লাওয়ার স্বাদ অনুযায়ী লবণ

 কয়েকটা কাঁচা লঙ্কা 

আদা ও রসুন

 কারি পাতা 

টক দই 

আধা চা চামচ ধনে গুঁড়ো

 পেঁয়াজ

 গোল মরিচ

 ডিম 

ময়দা

 ২ টেবিল চামচ পাতিলেবুর রস

 ধনে পাতা কুচানো

 ফুড কালার

 আধা চা চামচ লঙ্কা গুঁড়ো

 আধা চা চামচ চাট মশলা 

পরিমাণমতো সাদা তেল

তৈরির পদ্ধতি 

১) প্রথমে মাংসগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। 

২) একটা বাটিতে মাংস, কাঁচা লঙ্কা কুচি, আদা ও রসুন বাটা, কর্ন ফ্লাওয়ার, ময়দা, লবণ, গোলমরিচ, ফুড কালার দিয়ে ভালো করে মাখিয়ে দিন। তারপর ডিম এবং অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে আধা ঘণ্টা ফ্রিজে রেখে দিন। 

৩) ফ্রাইং প্যানে তেল গরম করে ম্যারিনেট করা চিকেন ডিপ ফ্রাই করে তুলে নিন।

৪) ওই তেলেই রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা, কারি পাতা দিয়ে কিছুক্ষণ ভাজুন। 

৫) তারপর টক দই ও সামান্য জল দিয়ে কিছুক্ষণ রান্না করে নিন। তাতে ভাজা চিকেন, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা এবং লবণ দিন। যতক্ষণ না পর্যন্ত জল শুকিয়ে না যায় ততক্ষণ রান্না করুন। লেবুর রস দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন। 

৬) এবার প্লেটে নামিয়ে ধনেপাতা কুচি, স্লাইস পেঁয়াজ এবং পাতিলেবু দিয়ে পরিবেশন করুন।




You might also like!