Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Chicken Fahita Food Recipe:মেক্সিকান 'চিকেন ফাহিতা

Chicken Fahita
Chicken Fahita

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই ধীরে ধীরে এক দেশে অন্য দেশের সংস্কৃতির অনুপ্রবেশ ঘটা শুরু করে।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তা দ্রুত গতিতে এগিয়ে চলে।আর গত শতাব্দীর আশির দশকে তাই 'বিশ্বায়ন' নামে সারা পৃথিবীর সঙ্গে সারা পৃথিবীর সাংস্কৃতিক যোগ পূর্ণতা পায়।খাদ্য সংস্কৃতি মূল সংস্কৃতির একটি অন্যতম অঙ্গ।তাই আজ বাংলার রেস্তোরাঁয় সারা পৃথিবীর খাবার পাওয়া যায়।কিন্তু সবসময় তো আর হোটেল, রেস্তোরাঁয় যাওয়া যায় না।তাই আজ ঘরে বসেই মেক্সিকান রান্না 'চিকেন ফাহিতা'।

  উপকরণ - 

 * বোনলেস চিকেন ৫০০ গ্রাম

 * লাল ও হলুদ বেল পেপার ১ টা করে

 * ৩/৪ টে পাতি লেবুর রস

 * ৩ টে পেয়াঁজ

 * ১ টা ক্যাপসিকাম

 * পরিমাণ মতো অলিভয়েল, জিরে ও হলুদ গুঁড়ো,নুন,চিলিফ্লেক্স ও গোলমরিচ

  প্রণালী -

  প্রথম পর্বে - বোনলেস চিকেনের সাথে লেবুর রস,চিলিফ্লেক্স,জিরে গুঁড়ো,নুন ও অলিভয়েল মিশিয়ে অন্তত ১ ঘন্টা রেখে দিন।

 দ্বিতীয় পর্বে - বেল পেপার,পেয়াঁজ ও ক্যাপসিকাম সরু করে কেটে কড়াইয়ে অল্প অলিভয়েল দিয়ে ভেজে নিন।কিছুটা ভাজা হলেই ওই সব মাখানো চিকেন কড়াইয়ে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করুন।প্রয়োজনে অল্প জল দিন।করাই ঢেকে মাংস সেদ্ধ হতে দিন।মাংস সেদ্ধ হলে নামিয়ে অন্য পাত্রে ঢালুন।

  তৃতীয় পর্বে - পরোটা বা রুটির সাথে পরিবেশন করুন।রেস্তোরাঁয় না গিয়ে রেস্তোরাঁর রান্না ঘরে পেয়ে যাবেন।

You might also like!