Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Chicken Barbecue :ঘরেই পাবেন রেস্টুরেন্টের স্বাদ! চিকেন বারবিকিউ বানানোর সহজ রেসিপি

Chicken Barbecue
Chicken Barbecue

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ঘরেই পাবেন রেস্টুরেন্টের স্বাদ! বাইরের রেস্তোরাঁ থেকে না কিনে বাড়িতেই বানিয়ে নিন চিকেন বারবিকিউ। আর বন্ধুদের সঙ্গে হুল্লোড়ে মেতে উঠুন। 

 উপকরণ  

• ১ কেজি বোনলেস চিকেন 

• ১ কাপ দই

• স্বাদ মত নুন

• ১ চা চামচ গরম মশলা

• ২ চা চামচ আদা রসুন বাটা

• ১ চা চামচ কসুরি মেথি

• ১ চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো

• ১ চা চামচ জিরে গুঁড়ো

• ১ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো

• ১ চা চামচ চাট মশলা

• ২০০ গ্রাম বাটার 

পদ্ধতি 

প্রথমে চিকেন ভালো করে ধুয়ে নিন। নুন, জিরের গুঁড়ো, চাট মশলা, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাসুরী মেথি, আদা রসুন পেস্ট, দই একসাথে ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দিন।

এবার চারদিকে ইট দিয়ে কয়লার আঁচ তৈরি করে নিন। ৪ ঘণ্টা পর লম্বা সিকের মধ্যে চিকেন পিসগুলো ভরে নিয়ে বাটার ব্রাশ করে আঁচের উপর বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিন। পুদিনা ধনেপাতার সবুজ চাটনির সঙ্গে পরিবেশন করুন চিকেন বার্বিকিউ।

You might also like!