Breaking News
 
Sharadwat Mukhopadhyay Statement: চিকিৎসকদের ৯৬ ঘণ্টা টানা ডিউটির নির্দেশ? বিতর্কের মাঝে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী Ration scam: মন্ত্রীর সামনে কান ধরে ওঠবস, তবু শেষরক্ষা হল না! অনিয়মের অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার Suruchi Sangha: দুর্গাপুজোর আগেই সুরুচিতে পালাবদল, ‘বিশ্বাস ব্রাদার্স’দের সরিয়ে নতুন কমিটির দায়িত্বে বিজেপি বিধায়ক Suvendu Adhikari: শ্রাবণ মাসে নতুন আয়োজন সরকারের,পুণ্যার্থীদের স্বাগত জানাতে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির পরিকল্পনা TMC 21 July: ধর্মতলায় জমায়েত বন্ধ কেন? পুলিশের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে মমতাপন্থী তৃণমূল Rajya Sabha Nomination: পদ্ম প্রতীকে ফের রাজ্যসভায় ফেরার প্রস্তুতি, শুভেন্দু-শমীককে পাশে নিয়ে মনোনয়ন সুখেন্দুদের

 

West Bengal

2 months ago

West Bengal Election 2026: ভিভিপ্যাট মেশিনে ত্রুটি, গোঘাটে ভোগান্তিতে ভোটাররা

VVPAT Machine Malfunctions: Voters Face Hardship in Goghat
VVPAT Machine Malfunctions: Voters Face Hardship in Goghat

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:হুগলির গোঘাটের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের আদম বেড়ে প্রাথমিক বিদ্যালয়ের ৬২ নম্বর বুথে ভোটগ্রহণকে ঘিরে চরম ভোগান্তির চিত্র সামনে এল। বুধবার সকাল থেকেই ওই বুথে ভিভিপ্যাট মেশিনে ত্রুটি দেখা দেওয়ায় ভোট প্রক্রিয়া বারবার ব্যাহত হয় বলে অভিযোগ ভোটারদের। স্থানীয় সূত্রে জানা যায়, ভোট শুরু হওয়ার আগেই ভিভিপ্যাট ঠিকমতো কাজ না করায় ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। পরে প্রযুক্তিগত কর্মীরা এসে মেশিনটি ঠিক করার চেষ্টা করলেও সমস্যা পুরোপুরি কাটেনি বলে দাবি ভোটারদের একাংশের। ফলে দীর্ঘক্ষণ ধরে ভোট বন্ধ থাকার কারণে বুথের বাইরে লম্বা লাইন পড়ে যায।

অপেক্ষা করতে হয় সাধারণ ভোটারদের। বিশেষ করে বয়স্ক ও মহিলা ভোটারদের ভোগান্তি ছিল চোখে পড়ার মতো। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচন কমিশনের উচিত ছিল আগে থেকেই সমস্ত যন্ত্রপাতি ঠিকঠাক রয়েছে কিনা তা খতিয়ে দেখা। যদিও দায়িত্বপ্রাপ্ত ভোট কর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্যার খবর পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। নিরাপত্তারক্ষীরাও লাইনে শৃঙ্খলা বজায় রাখতে সক্রিয় ছিলেন। তবে প্রযুক্তিগত ত্রুটির কারণে ভোটারদের যে ভোগান্তি পোহাতে হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

You might also like!