Breaking News
 
Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প

 

Bairon Biswas: তৃণমূলে যোগ কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাসের, সাগরদিঘি পুনরুদ্ধার শাসক দলের

Bairon Biswas
Bairon Biswas

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অবশেষে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস। সাগরদিঘি উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হন তিনি। এই জয় বিরোধী শিবিরে নতুন অক্সিজেন এনে দিয়েছিল। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিলেন বাইরন বিশ্বাস।

সোমবার জনসংযোগ যাত্রায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তৃণমূলে শিবিরে যোগ বাইরন বিশ্বাস। তৃণমূল কংগ্রেসে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি প্রকাশ করা হয়। বিধানসভায় কংগ্রেসের একমাত্র বিধায়ক ছিলেন বাইরন। দলত্যাগ আইনেও পড়বেন না তিনি।

চলতি বছরই সাগরদিঘি উপনির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন। সেই নির্বাচনে বাম ও কংগ্রেস জোটপ্রার্থী হিসেবে সাগরদিঘি থেকে জয় পান বায়রন বিশ্বাস।

*খবরটি এইমাত্র এসেছে, বিস্তারিত তথ্য জানতে আমাদের পেজটি রিফ্রেশ কারুন


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…