Breaking News
 
Sharadwat Mukhopadhyay Statement: চিকিৎসকদের ৯৬ ঘণ্টা টানা ডিউটির নির্দেশ? বিতর্কের মাঝে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী Ration scam: মন্ত্রীর সামনে কান ধরে ওঠবস, তবু শেষরক্ষা হল না! অনিয়মের অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার Suruchi Sangha: দুর্গাপুজোর আগেই সুরুচিতে পালাবদল, ‘বিশ্বাস ব্রাদার্স’দের সরিয়ে নতুন কমিটির দায়িত্বে বিজেপি বিধায়ক Suvendu Adhikari: শ্রাবণ মাসে নতুন আয়োজন সরকারের,পুণ্যার্থীদের স্বাগত জানাতে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির পরিকল্পনা TMC 21 July: ধর্মতলায় জমায়েত বন্ধ কেন? পুলিশের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে মমতাপন্থী তৃণমূল Rajya Sabha Nomination: পদ্ম প্রতীকে ফের রাজ্যসভায় ফেরার প্রস্তুতি, শুভেন্দু-শমীককে পাশে নিয়ে মনোনয়ন সুখেন্দুদের

 

West Bengal

2 months ago

West Bengal Election 2026: জেনারেটর অপারেটর সেজে বুথে তৃণমূল কর্মী! খানাকুলে বিতর্ক

Trinamool Worker Poses as Generator Operator at Polling Booth! Controversy Erupts in Khanakul.
Trinamool Worker Poses as Generator Operator at Polling Booth! Controversy Erupts in Khanakul.

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভোটগ্রহণ চলাকালীন হুগলির খানাকুলে নতুন করে বিতর্ক। অভিযোগ, বুধবার পুরশুড়া বিধানসভার পরিচয়পত্র ব্যবহার করে অন্য বিধানসভার বুথে জেনারেটর অপারেটর হিসেবে বসেছিলেন এক তৃণমূল কর্মী।

ঘটনাটি ঘটেছে খানাকুলের উদয়পুর নিম্ন বুনিয়াদি স্কুলে অবস্থিত একটি বুথে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির পরিচয়পত্র যাচাই করতে গিয়েই অসঙ্গতি ধরা পড়ে। অভিযোগ, পুরশুড়া বিধানসভার ভোটার পরিচয়পত্র ব্যবহার করে খানাকুল বিধানসভার বুথে দায়িত্ব পালন করছিলেন তিনি, যা নির্বাচন বিধি লঙ্ঘনের সামিল।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সুশান্ত ঘোষ । তিনি নির্বাচন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। তাঁর অভিযোগ, শাসকদলের তরফে পরিকল্পিতভাবে ভোট প্রক্রিয়ায় প্রভাব খাটানোর চেষ্টা করা হচ্ছে।অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলীয় নেতৃত্বের দাবি, অযথা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং তদন্ত হলে প্রকৃত সত্য সামনে আসবে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে। নির্বাচন কমিশন গোটা বিষয়টি খতিয়ে দেখছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

You might also like!