Breaking News
 
Birbhum Gold and Cash Recovery: মিনারের বাড়িতে সাড়ে ২৮ কোটি ও সোনা উদ্ধারের নেপথ্যে টুলু? ডিসিআর কারবারে রাজস্ব ক্ষতির অভিযোগে তদন্ত অব্যাহত CM Suvendu Adhikari: প্রথমবার বড়া খানায় মুখ্যমন্ত্রী, পুলিশ কর্মীদের সঙ্গে সময় কাটিয়ে দিলেন আস্থার বার্তা Rashtrapati Bhavan: ১ ও ৮ আগস্ট 'চেঞ্জ অফ দ্য গার্ড' অনুষ্ঠিত হবে না রাষ্ট্রপতি ভবনে Mamata Banerjee: তৃণমূল কংগ্রেস সংক্রান্ত বিবাদে দ্রুত সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন, বিরোধী গোষ্ঠীকে আর সময় দেওয়া উচিত নয়, মমতা বন্দ্যোপাধ্যায় Priyanka Gandhi: জাতীয় হকি দলের জার্সির রং বদল নিয়ে কেন্দ্রকে নিশানা প্রিয়াঙ্কার Tapas Roy: শিল্পায়নের রোডম্যাপ তৈরি, দুর্গাপুরে উদ্যোক্তাদের মুখোমুখি শিল্পমন্ত্রী

 

West Bengal

2 years ago

Train and metro service disrupted: ঘূর্ণিঝড়ের তাণ্ডবে শিয়ালদহ দক্ষিণে বিঘ্নিত ট্রেন চলাচল, ব্যাহত মেট্রো পরিষেবাও

Train services disrupted in Sealdah south due to cyclone
Train services disrupted in Sealdah south due to cyclone

 

কলকাতা, ২৭ মে: আশঙ্কা ছিলই, আর তাই হল! রেমাল-এর তাণ্ডবে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিঘ্নিত হল ট্রেন পরিষেবা। ব্যাহত হয়েছে মেট্রো পরিষেবাও। দুর্যোগের কারণে সোমবার সকাল থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল করছে না। পুরোপুরি বন্ধ রাখতে হয়েছে পরিষেবা। রেল সূত্রে খবর, একাধিক জায়গায় লাইনের উপর গাছ পড়ে রয়েছে। তাই এই বিপত্তি। ট্রেনের পাশাপাশি মেট্রো পরিষেবাও ব্যাহত সকাল থেকে।

এমনিতেই ঝড়ের কারণে সোমবার সকাল থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় একাধিক ট্রেন বাতিল করা হয়েছিল। আগেই সেই ঘোষণা করে দিয়েছিল রেল। তবে কিছু ট্রেন চলার কথা ছিল। সকাল থেকে চলছে না তা-ও। কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, স্পষ্ট নয়। সপ্তাহের প্রথম দিনে সকাল সকাল যাঁরা মেট্রোর ভরসায় বেরিয়েছিলেন, তাঁরাও ভোগান্তির মুখে। কারণ মেট্রো পরিষেবাও ব্যাহত হয়েছে সোমবার সকালে।


You might also like!