Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Student drowned in the pond: পুকুরে ডুবে মৃত্যু ছাত্রের, শিক্ষকদের আটকে রেখে মারধর নিহতের পরিবারের

The student's death by drowning in the pond
The student's death by drowning in the pond

 

কলকাতা,১৪ সেপ্টেম্বর: স্কুলে ফুটবল খেলার পর পুকুরে স্নান করতে গিয়ে বিপত্তি। জলে ডুবে প্রাণ গেল ষষ্ঠ শ্রেণির ছাত্রের। দুঃসংবাদ পাওয়ার পরই উত্তেজিত হয়ে পড়েন পড়ুয়ার পরিবারের লোকজন। স্কুলের ভিতর শিক্ষকদের আটকে রেখে মারধর করা হয় বলেও অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

নিহত সৌভিক বেরা, পশ্চিম মেদিনীপুরের দাসপুরের খাঞ্জাপুর ইউনিয়ন হাইস্কুলের পড়ুয়া। বুধবার স্কুল ছুটির পর ফুটবল ম্যাচের চলছিল। তাতেই অংশ নেয় সৌভিক। খেলাধূলার পর পুকুরে স্নান করতে নামে। সেই সময় পুকুরে তলিয়ে যায়। এদিকে, সন্ধে গড়িয়ে গেলেও ছেলে বাড়ি না ফেরায় দুশ্চিন্তা করতে থাকেন বাবা-মা।

শুরু হয় খোঁজাখুঁজি। স্কুলে পৌঁছন সকলে। তবে তাঁরা দেখেন স্কুল তালাবন্ধ। স্কুলের গেটে আশ্চর্যজনকভাবে সৌভিকের ব্যাগ দেখতে পাওয়া যায়। তাতেই সকলে অনুমান করেন, স্কুলের আশেপাশেই রয়েছে সৌভিক। খুঁজতে খুঁজতে স্কুল লাগোয়া পুকুরের কাছে যান প্রত্যেকে। সেখান থেকেই রাতে সৌভিকের দেহ উদ্ধার করা হয়।

এরপরই উত্তেজিত হয়ে পড়েন সৌভিক পরিজন-প্রতিবেশীরা। উত্তেজিত জনতা শিক্ষকদের উপর চড়াও হয়। তাঁদের মারধর করা হয় বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার বিশাল পুলিশবাহিনী। ক্ষুব্ধ জনতাকে সঠিক তদন্তের আশ্বাস দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়।


You might also like!