West Bengal

2 years ago

Balurghat railway station:অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে নাম জুড়লো বালুরঘাট রেল স্টেশনের

The name of Balurghat railway station was added under Amrit Bharat station project
The name of Balurghat railway station was added under Amrit Bharat station project

 

বালুরঘাট  : দেশের রেল স্টেশনগুলির উন্নয়ন এবং যাত্রী পরিষেবাকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে ‘অমৃত ভারত স্টেশন প্রকল্প’ চালু করেছে কেন্দ্রীয় সরকার। সেই অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে নাম জুড়লো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট রেল স্টেশনের। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে মঙ্গলবার চিঠি দিয়ে এই খবর জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, ‘তিনি জেলার তিনটি রেল স্টেশনকে অমৃতভারত স্টেশনের আওতায় আনার জন্য রেলমন্ত্রীর কাছে প্রস্তাব দিয়েছিলেন। আপাতত বালুরঘাট রেল স্টেশন অমৃতভারত প্রকল্পের আওতায় যুক্ত হল। পরে গঙ্গারামপুর ও বুনিয়াদপুর রেল স্টেশনকেও অমৃতভারত প্রকল্পের আওতায় আনা হবে।’

প্রসঙ্গত, রাজ্যের মোট ৩৭টি স্টেশন এই প্রকল্পের তালিকাভুক্ত। তবে এই তালিকায় নাম ছিল না দক্ষিণদিনাজপুর জেলার একটিও রেলস্টেশনের। গত সপ্তাহে এই বিষয় নিয়ে রেলমন্ত্রীর সাথে সরাসরি দেখা করে জেলার তিনটি রেল স্টেশনকে অমৃতভারত প্রকল্পের আওতায় আনার প্রস্তাব দেন রাজ্য সভাপতি। কিন্তু শেষ পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট স্টেশনকে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে আনা হয়েছে।

You might also like!