West Bengal

2 years ago

Malda:ফারাক্কা সেতুতে ট্রাক্টরে ধাক্কা মেরে রেললাইনে চলে গেল লরি, সংঘর্ষ মালগাড়ির সঙ্গেও

A part of the lorry got twisted in a collision with a freight car
A part of the lorry got twisted in a collision with a freight car

 

মালদহ, ২২ আগস্ট : মালদহের ফারাক্কা সেতুতে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। তবে, সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। মঙ্গলবার ভোরে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা উঠে যায় সেতুর পাশের রেললাইনে। মালগাড়ির সঙ্গে সংঘর্ষে লরির একাংশ দুমড়েমুচড়ে যায়। লরির ধাক্কায় ছিটকে গিয়েছে একটি মালবাহী ট্র্যাক্টরও। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। লরিটির চালক পলাতক।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোরে মালদহ থেকে ফারাক্কার দিকে যাচ্ছিল ১৪ চাকার ওই লরিটি। পাশের রেললাইনে একটি মালগাড়িও একই অভিমুখে এগোচ্ছিল। উল্টো দিকে ফরাক্কা থেকে মালদহে যাচ্ছিল একটি মালবাহী ট্র্যাক্টর। সেই সময় লরির চালক নিয়ন্ত্রণ হারানোর ফলে, লরিটি বেগতিক হয়ে ট্র্যাক্টরটিকে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় ছিটকে সেতুর রেলিংয়ের দিকে এগিয়ে যায় ট্র্যাক্টর। অন্যদিকে, ট্র্যাক্টরকে ধাক্কা মেরে রেললাইনের দিকে এগিয়ে যায় ওই লরি। রেললাইনের উপর উঠে পড়লে পিছন থেকে আসা মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর থেকেই লরির চালক পলাতক। ভাঙা ট্র্যাক্টর এবং লরি রাস্তার আটকে পড়ে থাকায় ফারাক্কা সেতুতে তীব্র যানজট সৃষ্টি হয়।



You might also like!