Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

Egra blast case:এগরা বিস্ফোরণ কাণ্ডে এখনই এনআইএ তদন্ত নয়, জানাল হাই কোর্ট

Egra blast case
Egra blast case

 

কলকাতা, ১৮ মে  : এগরা বিস্ফোরণ কাণ্ডে এখনই এনআইএ তদন্ত নয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আরজি খারিজ করে বৃহস্পতিবার জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। আপাতত তদন্ত করবে সিআইডি। এই ব্যাপারে ১২ জুন সিআইডি রিপোর্ট তলব করেছে আদালত। এগরার ঘটনায় বিস্ফোরণের ধারা কার্যকর হবে কি না তা আপাতত সিদ্ধান্ত নেবে সিআইডি-ই। জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট।

শুভেন্দুবাবু দাবি করেছিলেন, আইনে মামলা করা হয়নি। যদিও প্রশাসনের বক্তব্য, ব্যবহার ও তার ফলে পারিপার্শ্বিক ক্ষয়ক্ষতি— ভারতীয় দণ্ডবিধির এ সব ধারা যুক্ত করা হয়েছে।

বিজেপি পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে বিষয়টি লঘু করে দেখানোর অভিযোগ তুললেও তৃণমূলের পাল্টা দাবি, বিস্ফোরণের তথ্যপ্রমাণ-সহ ফরেন্সিক রিপোর্ট আসার আগে বিস্ফোরক আইনের ধারা দিলে মামলা দুর্বল হয়ে যাওয়ারই আশঙ্কা থাকে। এই পরিস্থিতিতে হাই কোর্টের পর্যবেক্ষণ, বিস্ফোরণের যা ভয়াবহতা, তাতে আইনে মামলা রুজু করার যথেষ্ট কারণ রয়েছে।

প্রসঙ্গত, বিজেপির তোলা এনআইএ তদন্তের দাবিতে আপত্তি জানাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার দিন, অর্থাৎ, মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছিলেন, এনআইএ এই ঘটনায় তদন্ত করলে তাঁর আপত্তি নেই। পাশাপাশি, এটা বিরোধীদের একটা ‘ফর্মুলা’ বলেও কটাক্ষ করেন তিনি।

মঙ্গলবার দুপুরে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল এলাকার একটি বাড়িতে তীব্র বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ঘটনাস্থল থেকে কিছু দূরে রাস্তায় ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখা যায়।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…