West Bengal

1 hour ago

Enforcement Branch: বাজারে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে টাস্ক ফোর্সের হানা, কলকাতা ও বাঁকুড়ায় সারপ্রাইজ ভিজিট

Task Force raids
Task Force raids

 

বাঁকুড়া, ২৫ আগস্ট : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সারা রাজ্যে মার্কেটে সারপ্রাইজ ভিজিট শুরু করলো টাস্ক ফোর্স। মঙ্গলবার সকালে কলকাতায় কোলে মার্কেট ও পোস্তা বাজারে ভিজিটে যান আধিকারিকরা। পাশাপাশি, বাঁকুড়া শহরের চক বাজারে হানা দিল টাস্ক ফোর্স। চিনি, গুড় থেকে শুরু করে পেঁয়াজ ও অন্যান্য সামগ্রীর ক্রমবর্ধমান দামে লাগাম পরাতেই এই অভিযান । এ দিন সকালে বাঁকুড়া সদরের মহকুমা শাসকের নেতৃত্বে জেলা এনফোর্সমেন্ট বিভাগ, কৃষি বিপণন দফতর ও মেটেরোলজিক্যাল বিভাগের আধিকারিকেরা চক বাজারের বিভিন্ন দোকানে হানা দিয়ে বিভিন্ন সামগ্রীর দাম ও মজুত থাকা সামগ্রীর পরিমাণ খতিয়ে দেখেন।

You might also like!