Breaking News
 
Sharadwat Mukhopadhyay Statement: চিকিৎসকদের ৯৬ ঘণ্টা টানা ডিউটির নির্দেশ? বিতর্কের মাঝে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী Ration scam: মন্ত্রীর সামনে কান ধরে ওঠবস, তবু শেষরক্ষা হল না! অনিয়মের অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার Suruchi Sangha: দুর্গাপুজোর আগেই সুরুচিতে পালাবদল, ‘বিশ্বাস ব্রাদার্স’দের সরিয়ে নতুন কমিটির দায়িত্বে বিজেপি বিধায়ক Suvendu Adhikari: শ্রাবণ মাসে নতুন আয়োজন সরকারের,পুণ্যার্থীদের স্বাগত জানাতে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির পরিকল্পনা TMC 21 July: ধর্মতলায় জমায়েত বন্ধ কেন? পুলিশের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে মমতাপন্থী তৃণমূল Rajya Sabha Nomination: পদ্ম প্রতীকে ফের রাজ্যসভায় ফেরার প্রস্তুতি, শুভেন্দু-শমীককে পাশে নিয়ে মনোনয়ন সুখেন্দুদের

 

West Bengal

2 months ago

Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

Subhendu Adhikari
Subhendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠক করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকার। বৈঠকে মোট ছয়টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়েও আলোচনা হয়।

সরকারি সূত্রে জানা গেছে, আগামী সোমবার দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে ডিএ, সপ্তম পে কমিশনসহ একাধিক আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আর জি কর কাণ্ড, নারী নির্যাতন এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়েও কঠোর পদক্ষেপের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে শুভেন্দু ছাড়াও বিজেপি সরকারের পাঁচ মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, ক্ষুদিরাম টুডু, অশোক কীর্তনিয়া ও নিশীথ প্রামাণিক উপস্থিত ছিলেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রিসভার ছয় সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। প্রথম বৈঠকে সেই প্রতিশ্রুতির মধ্যে কয়েকটি পূরণ করার সিদ্ধান্ত হয়েছে। দ্বিতীয় বৈঠকে নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, পে কমিশন, মহার্ঘ ভাষা-সহ আরও বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শুভেন্দু। তিনি জানান, প্রথম বৈঠকেই এই সব সিদ্ধান্ত নেওয়া হয়নি কারণ, সরকার গঠনের পরে খুব বেশি সময় পাওয়া যায়নি। আপাতত যে কাগজগুলি তৈরি ছিল সেই বিষয়েই প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ-র দাবি জানিয়ে আসছেন। এই নিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর আসায় বুক বাঁধছেন রাজ্যের সরকারি কর্মীরা। পালাবদলের পর তাঁরা কেন্দ্রীয় হারে ডিএ পাবেন বলে আশাবাদী। রাজ্য়ে সপ্তম পে কমিশন গঠিত হলে বাড়বে কর্মীদের বেতন। আগামী সোমবারের বৈঠকে এই নিয়ে সিদ্ধান্ত হতে পারে। এছাড়াও রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের কেন্দ্রীয় হারে ডিএ ঘোষণা করা হতে পারে। এই নিয়েও আগামী সোমবার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী।

You might also like!