Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

Sukanya's stay in Tihar increased:তিহাড়ে থাকার মেয়াদ বাড়ল অনুব্রত-কন্যা সুকন্যার

Sukanya's stay in Tihar increased
Sukanya's stay in Tihar increased

 

নয়াদিল্লি, ১২ মে  : তিহাড়ে থাকার মেয়াদ বাড়ল সুকন্যার। ১২ জুলাই পর্যন্ত পর্যন্ত বাড়ল অনুব্রত-কন্যার হেফাজতের মেয়াদ।“ইশ্বর মেয়েটার যেন জামিন হয়", কন্যা সুকন্যার জন্য এমনই প্রার্থনা করেছিলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। শুধু তাই নয়, কন্যা সুকন্যাকে যে কোনভাবে 'বাঁচানোর' কাতর আর্জি করতেও শোনা গিয়েছিল তাঁকে। কিন্তু, স্বস্তি পেলেন না সুকন্যা। আপাতত তিহাড়েই থাকতে হবে সুকন্যাকে।

উল্লেখযোগ্যভাবে, গোরু পাচার মামলায় ইডি-র হাতে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত কন্যা সুকন্যা। তাঁকে তিন দিন হেফাজতে নিয়েছিলেন তদন্তকারীরা। এরপর আদালতের নির্দেশে তাঁর ঠাঁই হয়েছিল তিহাড় জেলে। ইতিমধ্যেই জামিনের জন্য আবেদন করেছেন সুকন্যা মণ্ডল। হিসাবরক্ষক মণীশ কোঠারিরও ১২ জুলাই পর্যন্ত জেল হেফাজত। রাউস অ্যাভিনিউ কোর্টে সুকন্যার জামিনের আবেদনের শুনানি হবে আগামী ২৬ মে।



শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…