Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

CM Suvendu Adhikari: বেআইনি লোটো-জুয়া রুখতে কঠোর পদক্ষেপ,প্রশাসনিক বৈঠকে কড়া বার্তা শুভেন্দুর

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ভোট-পরবর্তী পরিস্থিতিতে উত্তর ২৪ পরগনায় জনসংযোগ বাড়ানোর পাশাপাশি প্রশাসনিক কড়াকড়িতেও জোর দিচ্ছে শাসক শিবির। মঙ্গলবার কল্যাণীতে অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকের পর একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ সামনে এসেছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, জেলা পরিষদে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে প্রশাসনিক তৎপরতা বাড়ানো হচ্ছে। পাশাপাশি জেলায় বেআইনি লোটো খেলা ও জুয়ার আড্ডা সম্পূর্ণ বন্ধ করতে প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা ও প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। 

এছাড়াও মঙ্গলবারের প্রশাসনিক বৈঠকে জেলার শিল্প পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। কীভাবে নতুন শিল্প আনা যায় এবং বিনিয়োগকারীদের আকর্ষণ করা যায়, তা নিয়ে প্রশাসনকে নির্দিষ্ট পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পাটের অভাবে বারাকপুর শিল্পাঞ্চলের চটকল শিল্পে তৈরি হওয়া সঙ্কট কাটাতে বাংলাদেশ ল্যান্ড পোর্ট চালু করে পাট আমদানির বিষয়টিও আলোচনায় উঠে এসেছে। 

মুখ্যমন্ত্রী শুভেন্দুর বৈঠকে স্পষ্টভাবে সরকারি প্রকল্পের সুবিধা নিচুতলা পর্যন্ত পৌঁছে দেওয়ার উপর জোর দেওয়া হয়। সেই লক্ষ্যেই ১৫, ১৬ ও ১৭ জুন জেলার বিভিন্ন ব্লক, পুরসভা ও কর্পোরেশন এলাকায় জনকল্যাণ শিবির করার প্রস্তুতি শুরু হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, বিডিও, পুরসভার সিও এবং কর্পোরেশন কমিশনারদের নেতৃত্বে ওই শিবিরে কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্পের সুবিধা ও তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। স্থানীয় বিধায়ক ও সাংসদদেরও সেখানে রাখা হচ্ছে। এর আগে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে জেলার সর্বত্র ‘মায়ের নামে একটি গাছ’ কর্মসূচি নেওয়া হবে। অরণ্য ও পরিবেশ দপ্তরের মাধ্যমে ফলের গাছ বিলি ও রোপণের পরিকল্পনা হয়েছে। ২১ জুন বিশ্ব যোগা দিবসেও আয়ুষ, স্বাস্থ্য ও ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে বড় আকারে কর্মসূচির প্রস্তুতি চলছে। পুলিশ, স্কুল, এনসিসি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সেখানে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। 

You might also like!