Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Weather forecast of Bengal: স্বস্তির দিন শীঘ্রই, ৩ মে থেকে দক্ষিণবঙ্গে কমবে তাপপ্রবাহের তীব্রতা

Weather forecast of Bengal (File Picture)
Weather forecast of Bengal (File Picture)

 

কলকাতা, ২ মে: হাঁসফাঁস গরম থেকে এবার স্বস্তি পেতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। তবে, আগামী ২৪ ঘন্টা গরমের দাপট বজায় থাকবে। পশ্চিমের জেলাগুলি ছাড়া অন্যান্য জেলাগুলিতে ৩ মে অর্থাৎ শুক্রবার থেকে তাপপ্রবাহের তীব্রতা কিছুটা কমবে। ৫ মে, রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ৩ মে অর্থাৎ শুক্রবার থেকে তাপপ্রবাহের তীব্রতা কিছুটা কমবে। তবে, পশ্চিমের কয়েকটি জেলা যেমন পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া - এই জেলাগুলিতে ৩ মে-ও তাপপ্রবাহের সতর্কতা থাকছে। অন্যান্য জেলাগুলিতে কমবে দাবদাহ। ৪ মে-র পর থেকে তাপমাত্রা কিছুটা কমবে। ৬-৭ মে-র মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

You might also like!