Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

Enforcement Directorate and shreya pande : ইডির মুখোমুখি শ্রেয়া পাণ্ডে, তিন ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ

Enforcement Directorate and shreya pande
Enforcement Directorate and shreya pande

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: জমি দখল ও অবৈধ নির্মাণ সংক্রান্ত মামলায় তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডেকে জিজ্ঞাসাবাদ করল ইডি। সোমবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হয়ে তদন্তকারীদের মুখোমুখি হন তিনি। এর আগে তাঁর ঘনিষ্ঠ কল্যাণ শুক্লাকে জেরা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে তদন্তকারী সংস্থা বলে সূত্রের খবর। আর্থিক লেনদেনের বিষয়েও তদন্তকারীরা খতিয়ে দেখছেন। তবে জেরার বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি শ্রেয়া পাণ্ডে।

নির্বাচনের আগে জাল নথির মাধ্যমে সরকারি-বেসরকারি জমি দখল এবং ওই জমিতে অবৈধ নির্মাণ মামলার তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মামলার সূত্রে ইতিমধ্যে ব্যবসায়ী জয় কামদারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ‘ত্রাস’ সোনা পাপ্পু এবং কলকাতা পুলিশের প্রাক্তন কর্তা শান্তনু সিনহাকেও। সেই সূত্রেই গত কয়েকদিন আগে কল্যাণ শুক্লাকে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর, এই মামলার তদন্তে বেশ কিছুদিন আগে কল্যাণ শুক্লার আরবানার বাড়িতে অভিযান চলে। তল্লাশিতে ধৃত ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কিত একাধিক তথ্য এবং সূত্র ইডির হাতে আসে। এমনকী মোবাইল ফোনেও একাধিক চ্যাট হাতে আসে তদন্তকারীদের। শুধু তাই নয়, কোটি কোটি টাকার সম্পত্তি কেনা হয় খুব অল্প দামে।

কল্যাণ শুক্লাকে দীর্ঘ প্রায় ৯ ঘণ্টা জেরা করার পর তদন্তে উঠে আসে শ্রেয়া পাণ্ডের নাম, এমনটাই সূত্রের দাবি। এরপরই তৃণমূল নেত্রীকে তলব করে ইডি। সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হয়ে তদন্তকারীদের মুখোমুখি হন তিনি। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

You might also like!