Breaking News
 
CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি

 

Road accident at Sreerampore : সাইকেল আরোহীকে পিষে দিল ডাম্পার, প্রতিবাদে শ্রীরামপুরে দিল্লি রোড অবরুদ্ধ করে বিক্ষোভ

(feature image) Road Accident
(feature image) Road Accident

 

শ্রীরামপুর, ২৯ এপ্রিল : বেপরোয়া ডাম্পারের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যুকে ঘিরে অশান্ত হয়ে উঠল হুগলির শ্রীরামপুর। দুর্ঘটনার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে দিল্লি রোড অবরুদ্ধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। দিল্লি রোডের উপর ট্র্যাফিক কিয়স্কে ভাঙচুর করে উত্তেজিত জনতা। স্লোগান ওঠে পুলিশের বিরুদ্ধে। অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশবাহিনী। পরিস্থিতি স্বাভাবিক করতে র‍্যাফও নামাতে হয়।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে শ্রীরামপুরের পিয়ারাপুর মোড়ে দিল্লি রোড ধরে এক মহিলা সাইকেল আরোহী যাচ্ছিলেন। আচমকা তাঁকে পিষে দিয়ে যায় একটি ডাম্পার। মৃতার নাম পুষ্পা সাঁতরা (৫৬)। বড় বেলুমনসাতলার বাসিন্দা ওই মহিলার মৃত্যু ঘিরে উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার পাশ দিয়েই সাইকেল নিয়ে যাচ্ছিলেন মহিলা। কিন্তু বেপরোয়া ভাবে ডাম্পার চালানোর ফলে এই দুর্ঘটনা হয়েছে। এমনকি ট্র্যাফিক পুলিশ থাকা সত্ত্বেও বার বার ওই এলাকায় দুর্ঘটনা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…