West Bengal

2 years ago

Dr. Himantaviswa Sharma:রাষ্ট্রীয় আয়ুষ মিশনের আঞ্চলিক পর্যালোচনা বৈঠক সম্পন্ন

Dr. Himantaviswa Sharma
Dr. Himantaviswa Sharma

 

গুয়াহাটি  : দেশের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যসমূহের মধ্যে অনুষ্ঠিত রাষ্ট্রীয় আয়ুষ মিশনের আঞ্চলিক পর্যালোচনা সভা গুয়াহাটিতে আয়োজিত হয়ে যায়। এই সভা কেন্দ্রীয় আয়ুষ তথা বন্দর জাহাজ পরিবহণ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সনোয়ালের সাথে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে অসম, অরুণাচল প্রদেশ, ম ণিপুর, মিজোরাম, সিকিম, ত্রিপুরার স্বাস্থ্যমন্ত্রী ও জ্যেষ্ঠ আধিকারিকরা অংশগ্রহণ করেন।কেন্দ্রীয় আয়ুষ এবং মহিলা ও শিশু বিকাশ দফতরের রাজ্য মন্ত্রী ড. মহেন্দ্র ভাই মুঞ্জাপাড়ার সাথে আয়ুষ মন্ত্রালয়ের সচিব বৈদ্য রাজেশ কোটেচা এবং মন্ত্রালয়ের অন্যান্য জ্যেষ্ঠ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সনোয়াল এদিন উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যসমূহের এই আঞ্চলিক পর্যালোচনা বৈঠকের সভাপতিত্ব করেন। বৈঠকে অংশগ্রহণকারী সমস্ত রাজ্য অসম ,অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম , নাগাল্যান্ড সিকিম, ত্রিপুরার আয়ুষ বিভাগের বিভিন্ন বিষয়ে পর্যালোচনা ও বিভিন্ন প্রকল্পের কার্যকরীকরণ তথা সংশ্লিষ্ট কার্যসূচির অগ্রগতি সম্পর্কে বিস্তৃত ভাবে আলোচনা করেন।

ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সনোয়াল উত্তর-পূর্ব ভারতের আয়ুষ চিকিৎসার ব্যবস্থার প্রচার ও প্রসারের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সমগ্র বিশ্বের সাথে উত্তর-পূর্বাঞ্চলেও পরম্পরাগত চিকিৎসা পদ্ধতির উপর গুরুত্ব ও জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, সমগ্র উত্তর-পূর্বাঞ্চলে আয়ুষ চিকিৎসা প্রসারের ক্ষেত্রে গুরুত্ব লাভ করেছে। সমস্ত রাজ্যে এক্ষেত্রে যথোচিত দায়িত্ব নেবার জন্যই সমগ্র অঞ্চলটিতে আয়ুষ চিকিৎসা প্রসারের ক্ষেত্রে অগ্রগতি লাভ করেছে। তিনি উত্তরপূর্ব ভারতের সমস্ত রাজ্যের প্রথমসারির রাজ্য হাসপাতাল, ১৯টি এইমসের আয়ুষ বিভাগ স্থাপন করে আয়ুষ খণ্ডকে শক্তিশালী করে তোলার আহ্বান জানান।

দেশের আয়ুষ ব্যবস্থার বিকাশ ও প্রসারের জন্য রাজ্য ও কেন্দ্রীয়শাসিত অঞ্চলে সরকার কর্তৃক দ্বারা রূপায়িত আয়ুষ মন্ত্রালয়ের প্রধান প্রকল্প হচ্ছে রাষ্ট্রীয় আয়ুষ অভিযান (এনএএম)।

আজকের এই আঞ্চলিক পর্যালোচনা সভার উদ্দেশ্য ছিল উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যসমূহে রাষ্ট্রীয় আয়ুষ মিশনের সঠিক রূপায়ণ ও আয়ুষ মন্ত্রালয়ের গবেষণা পরিষদের অধীনে রাজ্য ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও পেরিফেরাল গবেষণা প্রতিষ্ঠানসমূহের মধ্যে জ্ঞান বিনিময়।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা বলেন, উত্তর -পূর্বাঞ্চলে ঔষধি গুণসম্পন্ন তথা মূল্যবান উদ্ভিদের এক বিশাল ভাণ্ডার রয়েছে। আয়ুষ বিভাগের উন্নতির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী সর্বানন্দ সনোয়ালের নেতৃত্বে আয়ুষ খণ্ড এক নতুন গতি লাভ করতে সক্ষম হয়েছে।


You might also like!