West Bengal

2 years ago

Raigunj Municipality: নিষিদ্ধ ক্যারি ব্যাগ রুখতে কঠোর রায়গঞ্জ পৌরসভা, ক্রেতা ও বিক্রেতার কাছে মিললেই জরিমানা

Raiganj Municipality (File Picture)
Raiganj Municipality (File Picture)

 

রায়গঞ্জ, ১৬ আগস্ট : নিষিদ্ধ ক্যারি ব্যাগ যত্রতত্র ব্যবহার বন্ধ করতে এবার অভিনব তথা কঠোর উদ্যোগ নিল রায়গঞ্জ পৌরসভা। রায়গঞ্জ শহরের বিভিন্ন বাজারে গিয়ে ক্রেতা থেকে বিক্রেতা উভয়ের কাছেই এই ক্যারিব্যাগ দেখলেই সঙ্গে সঙ্গে জরিমানা করে দিচ্ছে রায়গঞ্জ পৌরসভা। যার নেতৃত্ব দিচ্ছে স্বয়ং রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস।

পৌর প্রশাসকের দাবি, বহুবার শহরবাসীকে এই নিষিদ্ধ ক্যারি ব্যাগ ব্যবহার করতে মানা করা হলেও তাঁরা কোনও কর্ণপাত করছেন না। এখন তাই তিনি নিজে স্বয়ং বিভিন্ন বাজার ঘুরে ঘুরে অভিযান শুরু করেছেন। বুধবারও কয়েকজন বিক্রেতাকে জরিমানা করা হয়েছে বলে জানা গিয়েছে।

You might also like!