Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

Abhishek Banerjee : ভবানী ভবনে দীর্ঘ জেরা, তারপর সরাসরি মমতার বাসভবনে অভিষেক; ১৪ জুন ফের ডাক সিআইডির

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সই জালিয়াতি মামলায় টানা প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ সিআইডির সদর দপ্তর ভবানী ভবন থেকে বেরিয়ে এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তদন্ত শেষে সংবাদমাধ্যমের কোনও প্রশ্নের উত্তর না দিয়েই তিনি সোজা কালীঘাটে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর বাড়িতে যান। সেখানে বৈঠক সেরে পরে নিজের বাড়ির উদ্দেশে রওনা দেন।তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, সই জালিয়াতি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের সন্তোষজনক উত্তর মেলেনি। সেই কারণেই আগামী ১৪ জুন আবারও তাঁকে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সেই সংক্রান্ত নোটিস তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে বলে খবর।সূত্রের খবর, রেজোলিউশন কপি সংক্রান্ত যাবতীয় প্রশ্নের জবাবেই তৃণমূল ‘সেনাপতি’ বলেছেন, “জানি না।” এক পর্যায়ে মেজাজও হারান তিনি। সাড়ে এগারোটা নাগাদ বেরিয়ে যান কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সেখানে বৈঠকের পর ছাতায় মুখ লুকিয়ে নিজের বাড়িতে যান অভিষেক। 

সূত্র মারফত জানা গিয়েছে, সন্ধ্যা ছয়টার আগে সিআইডি দপ্তরে যাওয়ার পর প্রথমে ছয়-সাত জন অফিসার তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। তারপর প্রায় ১০ জন আধিকারিক তাঁকে ম্যারাথন জেরা করেন। ছিলেন সিআইডির এডিজি সুপ্রতিম সরকারও। জানা গিয়েছে, একাধিক কঠিন প্রশ্নের মুখে পড়তে হয়েছে অভিষেককে। ৬ মের বৈঠকে না থাকার পরও বিধায়কদের সই কীভাবে চিঠিতে রইল? কে বা কারা সই করেছেন? কেন করেছেন? রেজোলিউশন বুক কোথায়? এ ছাড়াও একাধিক কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাঁকে।

এ দিনের জিজ্ঞাসাবাদ শেষে রাত ১১টা ২০ মিনিট নাগাদ ভবানী ভবন থেকে বেরিয়ে যান সিআইডি এডিজি সুপ্রতিম সরকার। তারপরই বেরিয়ে আসেন অভিষেক। আরও জানা গিয়েছে, আগামী ১৪ জুন তাঁকে ফের তলব করা হয়েছে। বেলা ১২টার মধ্যে হাজিরা দেওয়ার কথা অভিষেকের। ফের কেন তলব? সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, অভিষেক যে উত্তর দিয়েছেন তদন্তকারীরা তাতে সন্তুষ্ট নন। তাতেই তাঁকে ফের ভবানী ভবনে ডাকা হয়েছে। জানা গিয়েছে, সেই চিঠি অভিষেককে দিয়ে দিয়েছে সিআইডি।

উল্লেখ্য, সই জাল কাণ্ডে বেশ কিছুদিন ধরেই সিআইডির নজরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরপর তিনবার হাজিরা এড়িয়েছেন তিনি। এ দিকে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেখানে অভিষেককে রীতিমতো ধমক দেন বিচারপতি কৌশিক চন্দ। কেন বারবার হাজিরা এড়াচ্ছেন তা নিয়ে প্রশ্ন তোলেন। এরপরই কড়া ভাষায় বলেন, “হাজিরা এড়াচ্ছেন কেন? কখন সিআইডির কাছে যাবেন ১০ মিনিটের মধ্যে জানান। তদন্তে সহযোগিতা করতেই হবে।” এরপরই অভিষেকের আইনজীবী জানান, রক্ষাকবচ মিললে তিনি হাজিরা দেবেন। সবরকম সহযোগিতাও করবেন। সওয়াল-জবাব শেষে বিচারপতি চন্দ অভিষেককে ২১ দিনের রক্ষাকবচ দেন। তবে সেই সঙ্গে তিনি নির্দেশ দেন, যেখানেই থাকুন না কেন বৃহস্পতিবার সন্ধ্যে ৬ টার মধ্যে সিআইডি দপ্তরে হাজিরা দিতে হবে অভিষেককে। তারপর হাজিরা দেন তিনি। প্রায় সাড়ে ৫ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে যান। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি গিয়েছেন তিনি।

You might also like!