West Bengal

2 years ago

Kisharganj:কিশনগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু পথচারীর, উত্তেজনা এলাকায়

Pedestrian dies after being hit by pickup van in Kishoreganj, tension in the area
Pedestrian dies after being hit by pickup van in Kishoreganj, tension in the area

 

কিশনগঞ্জ : বিহারের কিশনগঞ্জ-বাহাদুরগঞ্জ রাজ্য সড়কের গোপালপুর চকে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে । দুর্ঘটনার স্থানীয়দের প্রতিবাদে রাজ্য সড়কে ব্যাপক উত্তেজনা ছড়ায়।

জানা গিয়েছে,  গোপালপুর চক সংলগ্ন গ্রামের বাসিন্দা মহম্মদ জব্বার (৪০)রাস্তা পারাপার করার সময় একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যাক্তির। পিকআপ ভ্যানটি বাহাদুরগঞ্জের দিক থেকে আসছিল বলে জানা যায়। ঘটনার পর স্থানীয় লোকজন প্রায় ঘন্টা খানেক পথ অবরোধ করে। ঘটনাস্থলে ছুটে আসে কোচাধামন থানার ওসি আরিজ এহকাম।

স্থানীয়দের দাবি, পলাতক পিকআপ ভ্যানের চালককে গ্রেপ্তার ও মৃতের পরিবারকে সরকারী ক্ষতিপূরণ দিতে হবে। অবরোধকারীদের সঙ্গে কথা বলে পথ অবরোধ তুলে দেয় পুলিশ। পলাতক পিকআপ ভ্যান ও তার চালকের খোঁজ শুরু করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশনগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে কোচাধামন থানার পুলিশ।



You might also like!