Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

Mysterious death of nursing student:নকশালবাড়ি চা বাগানে নার্সিং ছাত্রীর রহস্যমৃত্যু

Mysterious death of nursing student in Naxalbari tea garden
Mysterious death of nursing student in Naxalbari tea garden

 

নকশালবাড়ি, ১২ মে  : শিলিগুড়ির নকশালবাড়ি চা বাগানের ফাগু লাইনে এক নার্সিং ছাত্রীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য । বাড়ি ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম প্রিকশা ওরাওঁ (১৯)। ওই তরুণী একটি বেসরকারি নার্সিং কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিল। খড়িবাড়িতে মাসির বাড়িতে থেকেই সে পড়াশোনা করত। বৃহস্পতিবার সে বাড়ি আসে। রাতে শোয়ার ঘরে গলায় চাদর পেঁচিয়ে ঝুলে পড়ে। পরে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। শুক্রবার মেয়েটির দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।



শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…