Breaking News
 
CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন Anti-paper leak Bill: বিরোধীদের হট্টগোলের মাঝেই প্রশ্নফাঁস রোধ বিল, সংসদে ধর্মেন্দ্রকে ঘিরে বিজেপির বার্তা Supreme Court: প্রতিবাদ মানেই লাঠিচার্জ নয়, শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার নিয়ে বড় বার্তা সুপ্রিম কোর্টের Kajal Sheikh: ডিম হামলা থেকে ‘চোর’ স্লোগান, ঋতব্রতপন্থী কাজল শেখকে ঘিরে ফের সরগরম রাজ্য রাজনীতি PM Modi pays tribute to Kargil-Vijay-Diwas: কার্গিল বিজয় দিবসে বীর সেনাদের শৌর্য্যকে স্মরণ প্রধানমন্ত্রী মোদীর

 

West Bengal

2 years ago

MORTER CELL : ফের উদ্ধার সেনা বাহিনীর মর্টার শেল! আতঙ্কিত এলাকাবাসী!

MORTER CELL (symbolic picture)
MORTER CELL (symbolic picture)

 

ময়নাগুড়ি, ১৭ জুলাই : ময়নাগুড়ি ব্লকের ব্রহ্মপুর এলাকায় তিস্তা নদীর চর এলাকায় গরু চরাতে গিয়ে কিছু যুবক আবিষ্কার করেন একটি সেনাবাহিনীর মর্টার শেল। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ভিড় বাড়তে থাকে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ময়নাগুড়ি থানা এবং রাজারহাট পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং এলাকাটি ঘিরে রাখে।

২০২৩ সালের ৪ঠা অক্টোবর সিকিমে বন্যায় ভারতীয় সেনার যে আগ্নেয়াস্ত্র ও মর্টার শেল ভেসে যায়, এটি তাদের মধ্যে একটি বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে তারা সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করে। পরে সেনাবাহিনী মর্টার শেলটিকে নিষ্ক্রিয় করে। এলাকাবাসীর আতঙ্কের মধ্যেই সেনাবাহিনী ও পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয় প্রশাসন এলাকাবাসীকে নিরাপদ থাকার আহ্বান জানিয়েছে এবং আশ্বাস দিয়েছে যে তারা সতর্ক রয়েছে এবং কোনো ধরনের ঝুঁকি নেই।


You might also like!