West Bengal

2 years ago

Birbhum::ময়ূরাক্ষী দুমকা-হাওড়া এক্সপ্রেস অবরোধ যাত্রীদের

Mayurakshi Dumka-Howrah Express blocked passengers
Mayurakshi Dumka-Howrah Express blocked passengers

 

বীরভূম, ১২ সেপ্টেম্বর  : প্রায় প্রত্যেক দিনই সময়ের থেকে দেরিতে আসছে ময়ূরাক্ষী দুমকা-হাওড়া এক্সপ্রেস ট্রেন। এই অভিযোগ তুলে মঙ্গলবার সকালে ময়ূরাক্ষী এক্সপ্রেস ট্রেনের সামনে বসে রেল অবরোধ করেন দুবরাজপুরের নিত্যযাত্রীরা।

বীরভূম থেকে নিত্য প্রচুর মানুষ কাজের জন্য অন্যত্র যান। স্কুল কলেজ কিংবা অফিসে যাওয়ার জন্য তাঁদের ট্রেনের ওপরেই ভরসা করতে হয়। কিন্তু এভাবে ট্রেন নির্দিষ্ট সময়ের থেকে অনেক দেরিতে আসায় সমস্যায় পড়তে হয় যাত্রীদের। নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতেই দেরি হয়ে যায়। মঙ্গলবার সকালে ময়ূরাক্ষী ট্রেন দুবরাজপুর স্টেশনে এলে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা ।সকালে দেরিতে ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতেই রেললাইনের ওপর বসে পড়েন যাত্রীরা। তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে পৌঁছয় রেল পুলিশ। যান রেলের উচ্চ পদস্থ আধিকারিকরাও। নির্দিষ্ট সময়ে ট্রেন চলাচলের আশ্বাস দিলে নিত্যযাত্রীরা সকাল ৮.৪৫ মিনিট নাগাদ অবরোধ তুলে নেন। প্রায় দু’ঘণ্টা পর দুবরাজপুর স্টেশন থেকে ময়ুরাক্ষী এক্সপ্রেস ট্রেনটি ছাড়ে।


You might also like!