West Bengal

2 years ago

Left MLA Ashok Mitra:ঋষ্যমুখে বেহাল অবস্থায় পরিণত দুটি সরকারি বাগান, পরিদর্শনে গেলেন বাম বিধায়ক অশোক মিত্র

Left MLA Ashok Mitra
Left MLA Ashok Mitra

 

বিলোনিয়া  : ঋষ্যমুখ বিধানসভা এলাকার সরকারি বাগানগুলির কি অবস্থায় চলছে তা সরজমিনে খতিয়ে দেখতে পরিদর্শনে যান এলাকার বাম বিধায়ক অশোক মিত্র। শনিবার বিকেল চারটায় ঋষ্যমুখ বিধানসভার অর্ন্তগত সারাসীমা দুইটি সরকারি বাগান পরিদর্শনে গেলেন বিধায়ক। একটি বাগান ১০০ কানি জায়গা নিয়ে কাজু ও নানানরকমের ফলের বাগান। অপরটি ২০০ কানি জায়গা নিয়ে মশলা বাগান।

বিধায়ক জানান ছয় বছর পূর্বেও এই দুইটি বাগানে ৫০-৬০ জন শ্রমিক সারা বছর কাজ করতেন। সরকারের অনেক আয়ও ছিল। বর্তমানে শ্রমিক কমে মাত্র ৩ জন শ্রমিক আছে। দুইটি বাগানই বর্তমানে ঘন জঙ্গলে আবৃত হয়ে রয়েছে। সরকারি দালানগুলিরও ভগ্নদশা। বাজেট অধিবেশনে কৃষি নিয়ে নানান কথা বলা হলেও বাস্তবে তার পুরাপুরি বিপরীত বলে জানান বিধায়ক।

তিনি বলেন, সরকার এই বাগানগুলিতে পরিকল্পনা নিয়ে কাজ করলে অনেক অর্থকরী ফসল উৎপাদন করা যায় এবং অনেক মানুষের কর্মসংস্থানও করা যায়। অতিসত্বর কৃষি (হর্টিকালচার) দপ্তরের অধিকর্তা ও কৃষিমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করেন বিধায়ক, তাঁরা যেন বাগানগুলির প্রতি নজর দেন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করেন। 

You might also like!