Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

kalyani kazi passes away:প্রয়াত হলেন কাজী নজরুল ইসলামের পুত্রবধূ কল্যাণী কাজী

kalyani kazi
kalyani kazi

 

কলকাতা, ১২ মে  : প্রয়াত বিশিষ্ট নজরুলগীতি শিল্পী কল্যাণী কাজী। শুধু সঙ্গীতশিল্পীই নন, তিনি ছিলেন কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ। নজরুলের পুত্র কাজী অনিরুদ্ধের স্ত্রী ছিলেন কল্যাণী।

দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন কল্যাণী কাজী। শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ এসএসকেএম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭।

মাত্র ১৮ বছর বয়সে তাঁর বিয়ে হয় কাজী অনিরুদ্ধর সঙ্গে ৷ সেই সূত্র ধরে পেয়েছেন নজরুলের সান্নিধ্যও৷ তাঁকে খুব কাছ থেকে দেখার সুযোগ ঘটেছিল শিল্পীর। তাঁর গায়কিতে বারবার সেই ছাপ ধরা পড়েছে। পশ্চিমবঙ্গ সরকার ২০১৫ সালে তাঁকে ‘সঙ্গীত মহাসম্মান’ প্রদান করে। তিনি পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম আকাদেমির উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। এছাড়াও জীবনে একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন তিনি।

নজরুল সম্পর্কে বহু অগ্রন্থিত কাহিনি সর্বসমক্ষে নিয়ে এসেছিলেন তিনি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ দুই বাংলার সাংস্কৃতিক মহলও। জানা গিয়েছে মেয়ে বিদেশ থেকে ফেরার পর আগামীকাল শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর ৷


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…