Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

Kalna : ‘চোর চোর’ স্লোগানে মুখর কালনা, ক্ষুব্ধ জনতার বিক্ষোভে লুটিয়ে পড়লেন তৃণমূল প্রধান

The Trinamool-led Panchayat Pradhan of Kalna.
The Trinamool-led Panchayat Pradhan of Kalna.

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:পূর্ব বর্ধমানের কালনার সাতগাছিয়া পঞ্চায়েত এলাকায় বৃহস্পতিবার তীব্র বিক্ষোভের মুখে পড়লেন স্থানীয় পঞ্চায়েত প্রধান। একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে দীর্ঘদিনের ক্ষোভ উগরে দিয়ে তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়েন বিক্ষুব্ধ বাসিন্দারা। ঘটনাস্থলে ‘চোর, চোর’ স্লোগানেও সরব হন জনতা।

বৃহস্পতিবার ডিম হামলার মুখে পড়লেন কালনার সাতগাছিয়া পঞ্চায়েতের তৃণমূল প্রধান হরেকৃষ্ণ মণ্ডল। এদিন প্রধান পঞ্চায়েতে আসার পরেই এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠকের পর তিনি পঞ্চায়েত থেকে বের হতেই এলাকাবাসী তাঁর উপর ডিম ছুড়তে শুরু করে, সেইসঙ্গে চলে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। কালনার বিজেপি বিধায়ক, কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের সামনেই চড়াও হন তাঁরা। একের পর এক ডিম হাতে হরেকৃষ্ণবাবুর উপর ছুড়তে থাকেন। ডিমের ‘আঘাতে’ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান হরেকৃষ্ণ মন্ডল পঞ্চায়েত কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা বিধায়কের গাড়ির পাশেই রাস্তার উপর লুটিয়ে পড়েন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন ওই পঞ্চায়েত প্রধান। বারবার প্রতিবাদ জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় ক্ষোভ জমেছিল সাধারণ মানুষের মধ্যে। সেই ক্ষোভই এদিন বিস্ফোরণের আকার নেয় বলে দাবি বাসিন্দাদের। রাজনৈতিক মহলের একাংশের মতে, সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতাদের বিরুদ্ধে জনবিক্ষোভের যে ছবি সামনে আসছে, কালনার ঘটনাও তারই নতুন সংযোজন।

You might also like!