Breaking News
 
Sujit Bose: শ্রীভূমির পুজোয় এবার অনুপস্থিত সুজিত! জামিনের আর্জি খারিজ কলকাতা হাই কোর্টে CJP Protest: ‘নিষিদ্ধ’ যন্তরমন্তরে ব্যারিকেড টপকে ঢোকার চেষ্টা, ফের পুলিশের হাতে আটক সৌরভ-আশুতোষরা Gyanesh Kumar Issue: দিল্লির পর কলকাতায় জ্ঞানেশ-বিরোধী মিছিল, মমতার কর্মসূচি ঘিরে উত্তাপ, কড়া বার্তা শুভেন্দুর Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

 

West Bengal

4 months ago

Kalbaishakhi Storm: বংশীহারীতে কালবৈশাখীর তাণ্ডব, গাছ উপড়ে স্তব্ধ রাজ্য সড়ক

Kalbaishakhi Havoc in Banshihari
Kalbaishakhi Havoc in Banshihari

 

দক্ষিণ দিনাজপুর, ২৫ মে : ভারী বৃষ্টির পূর্বাভাস ছিলই, একইসঙ্গে ঝড়ের আভাসও ছিল। কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকে। রবিবার রাতে শমণ্ডি থেকে বংশীহারী পর্যন্ত শতাধিক গাছ এবং বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। যার জেরে বুনিয়াদপুর-রায়গঞ্জ রাজ্য সড়কে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। বালুরঘাট-শিলিগুড়িগামী বহু দূরপাল্লার বাস মাঝরাস্তায় আটকে পড়ে। তবে কোনও প্রাণহানি ঘটেনি। বংশীহারী থানার পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা গাছ সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঝড়ে নানা স্থানে বিদ্যুতের খুঁটি উপরে পড়ায় বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছে।

প্রচণ্ড দহনজ্বালা থেকে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছে পশ্চিমবঙ্গ। উত্তরবঙ্গের আবহাওয়াও বদলাতে চলেছে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের সব জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানেও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টির জেরে উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা বেশ খানিকটা নীচে নামবে বলে আশা করা হচ্ছে।

You might also like!