Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

2 months ago

WB Weather Today: উষ্ণ বাতাসে তীব্র গরম, আর্দ্রতায় চরম অস্বস্তি দক্ষিণবঙ্গে

Heat Weather Today
Heat Weather Today

 

কলকাতা, ২১ এপ্রিল : বৈশাখে রোদের তেজ যেন তীব্র হচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রাও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। দু’-একটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তাতে গরম কমবে না। পশ্চিম থেকে ঢুকছে উষ্ণ বাতাস, তাতেই তীব্র গরম অনুভূত হচ্ছে। পাঁচ জেলায় গরমের সতর্কতা জারি করা হয়েছে।

পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিক থেকে রাজ্যে শুকনো বাতাস ঢুকছে। এ ছাড়া সূর্যের তাপও বেড়েছে। তাই ২৫ এপ্রিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গে অবশ্য বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি কম। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে উষ্ণতা ও আর্দ্রতা অত্যধিক বাড়তে পারে। এই মর্মে জারি করা হয়েছে সতর্কতা।

You might also like!