Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

A terrible fire in Harishchandrapur: হরিশ্চন্দ্রপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত বাড়ি

Horrible fire in Harishchandrapur, destroyed house
Horrible fire in Harishchandrapur, destroyed house

 

হরিশ্চন্দ্রপুর, ১০ মে  : মালদার হরিশ্চন্দ্রপুরের নওয়াপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত বাড়ি। আগুন লাগার ঘণ্টাখানেক পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। তবে তার আগেই ভস্মীভূত হয়ে যায় বাড়ি সহ অন্যান্য জিনিসপত্র। যেখানে আগুন লাগে তার পাশেই দুটো পাম্পসেট ছিল। সেটার সাহায্যেই গ্রামবাসীদের তৎপরতায় দমকল ইঞ্জিন পৌঁছোনোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের সাদিকুল ইসলামের বাড়ি থেকে আগুন ছড়িয়ে পড়ে। তিনি কেরোসিনের ব্যবসা করেন। এমনকী বাড়িতেও কেরোসিন তেল মজুত ছিল। তাঁর বাড়িতে থাকা দাহ্য পদার্থ শুকনো খড়, কাঠ থেকে আগুন ছড়িয়ে যায়। বাড়ির ভেতরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে। তবে কী থেকে আগুন ছড়িয়েছে তা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। এদিনের ঘটনার পর দমকলকেন্দ্র নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা। তাঁদের অভিযোগ, হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক বিশেষ করে রেলের দক্ষিণের ইসলামপুর, সাদলিচক, দৌলত্নগরের জন্য আদৌ কী কাজে লাগে দমকলকেন্দ্র? এসব অঞ্চল থেকে দমকল কেন্দ্রের যা দূরত্ব, দমকল ইঞ্জিন পৌঁছোনোর আগেই সব ভস্মীভূত হয়ে যাবে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…