Breaking News
 
Sharadwat Mukhopadhyay Statement: চিকিৎসকদের ৯৬ ঘণ্টা টানা ডিউটির নির্দেশ? বিতর্কের মাঝে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী Ration scam: মন্ত্রীর সামনে কান ধরে ওঠবস, তবু শেষরক্ষা হল না! অনিয়মের অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার Suruchi Sangha: দুর্গাপুজোর আগেই সুরুচিতে পালাবদল, ‘বিশ্বাস ব্রাদার্স’দের সরিয়ে নতুন কমিটির দায়িত্বে বিজেপি বিধায়ক Suvendu Adhikari: শ্রাবণ মাসে নতুন আয়োজন সরকারের,পুণ্যার্থীদের স্বাগত জানাতে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির পরিকল্পনা TMC 21 July: ধর্মতলায় জমায়েত বন্ধ কেন? পুলিশের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে মমতাপন্থী তৃণমূল Rajya Sabha Nomination: পদ্ম প্রতীকে ফের রাজ্যসভায় ফেরার প্রস্তুতি, শুভেন্দু-শমীককে পাশে নিয়ে মনোনয়ন সুখেন্দুদের

 

West Bengal

2 months ago

Bengal Weather Forecast: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফিরছে গরম, বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তিও

Heat returns to South Bengal
Heat returns to South Bengal

 

কলকাতা, ১৩ মে : কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আবারও ফিরছে গরম, একইসঙ্গে বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তিও। তবে, উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তার পরে চার দিন সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা প্রায় স্বাভাবিক।

উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ের সম্ভাবনাও রয়েছে উত্তরবঙ্গের আট জেলায়। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গেও।

You might also like!