Breaking News
 
West Bengal Government: রেশন, আমফান, মিড ডে মিলসহ একাধিক প্রকল্পে তদন্ত, বিশেষ কমিশন গড়ল রাজ্য সরকার July 21 Martyrs' Day: ভিক্টোরিয়া হাউসে সভার আবেদন খারিজ, ২১ জুলাইয়ের কালীঘাট তৃণমূলের কর্মসূচি নিয়ে নতুন মোড় হাইকোর্টে Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে

 

West Bengal

1 hour ago

Naihati News: নৈহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় গ্রেফতার, এলাকায় চাঞ্চল্য

Former Chairman of Naihati Municipality
Former Chairman of Naihati Municipality

 

নৈহাটি, ১৫ জুলাই : নৈহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল পুলিশ। বুধবার সকালে নৈহাটি থানার পুলিশ তাঁর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে। এই গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রের খবর, এদিন সকালে নৈহাটি থানার পুলিশের একটি বিশেষ দল প্রাক্তন পুরপ্রধানের বাসভবনে হানা দেয় এবং সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। তবে ঠিক কী কারণে বা কোন মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও খোলসা করে কিছু জানানো হয়নি। এই গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই স্থানীয় রাজনৈতিক মহলে নানা গুঞ্জন ও চাপানউতোর শুরু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

You might also like!