Breaking News
 
CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন Anti-paper leak Bill: বিরোধীদের হট্টগোলের মাঝেই প্রশ্নফাঁস রোধ বিল, সংসদে ধর্মেন্দ্রকে ঘিরে বিজেপির বার্তা Supreme Court: প্রতিবাদ মানেই লাঠিচার্জ নয়, শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার নিয়ে বড় বার্তা সুপ্রিম কোর্টের Kajal Sheikh: ডিম হামলা থেকে ‘চোর’ স্লোগান, ঋতব্রতপন্থী কাজল শেখকে ঘিরে ফের সরগরম রাজ্য রাজনীতি PM Modi pays tribute to Kargil-Vijay-Diwas: কার্গিল বিজয় দিবসে বীর সেনাদের শৌর্য্যকে স্মরণ প্রধানমন্ত্রী মোদীর

 

West Bengal

2 years ago

Fake police officer arrested in Pukhuria:পুখুরিয়ায় ভুয়ো পুলিশ অফিসার গ্রেফতার : এক তরুণীর অভিযোগে উঠল ফাঁদে ফেলার অভিযোগ

Fake police officer arrested in Pukhuria
Fake police officer arrested in Pukhuria

 

পাখুরিয়া, ১৭ জুলাই : রাজ্যে ভুয়ো শিক্ষক ও ডাক্তার অফিসারের ঘটনার পর এবার পুলিশের জালে ধরা পড়ল এক ভুয়া পুলিশ অফিসার। মঙ্গলবার গভীর রাতে মালদার পুখুরিয়া থানার অন্তর্গত লোখরা এলাকা থেকে আনোয়ারুল আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুখুরিয়া থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ারুল আলী পুলিশের পোশাক পরে লোখরা গ্রামে ঘুরে বেড়াচ্ছিলেন। স্থানীয় বাসিন্দারা তার চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে পুখুরিয়া থানায় খবর দেন। পুলিশ রাতেই তাকে থানায় নিয়ে আসে। গ্রামবাসীদের অভিযোগ, আনোয়ারুলকে একাধিকবার গ্রামে ঘুরতে দেখা গেছে। মঙ্গলবার রাতে একটি মেয়ের বাড়ির পাশে ঘুরতে দেখে স্থানীয় বাসিন্দারা তাকে আটক করেন।

পুলিশ জানায়, আনোয়ারুলের বাড়ি হরিশ্চন্দ্রপুরে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্রামের একটি মেয়ের সাথে তার অবৈধ সম্পর্ক রয়েছে। মেয়েটির অভিযোগ, আনোয়ারুল তাকে মিথ্যা কথা বলে প্রেমের জালে ফাঁসিয়েছিলেন এবং নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে তার বাবাকে হুমকি দিতেন। অভিযুক্তকে বুধবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়।


You might also like!