West Bengal

2 years ago

Special Train Service:গুয়াহাটি ও সাঁতরাগাছির মধ্যে স্পেশাল ট্রেন পরিষেবার সময়সীমা বৃদ্ধি

Special Train Service
Special Train Service

 

গুয়াহাটি  : যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে ০৮০৪৮/০৮০৪৭ নম্বর গুয়াহাটি-সাঁতরাগাছি-গুয়াহাটি সাপ্তাহিক স্পেশাল ট্রেনের চলাচল ১৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আরও ৩ ট্রিপের জন্য বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ট্রেনটি বিদ্যমান সময়সূচি, স্টপেজ ও গঠনের সাথে চলাচল করবে। সম্প্রসারিত পরিষেবার ফলে এই রুটের ওয়েটিং লিস্টের যাত্রীদের চাহিদা পূরণে সাহায্য হবে।

আজ এ সম্পর্কে তথ্য দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, ০৮০৪৭ নম্বর সাঁতরাগাছি-গুয়াহাটি স্পেশাল ট্রেন ১৫ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেক শুক্রবার ১৮.০০ ঘণ্টায় সাঁতরাগাছি থেকে রওয়ানা দিয়ে পরেরদিন ১৫.০০ ঘণ্টায় গুয়াহাটি পৌঁছবে। ফেরত যাত্রার সময় ০৮০৪৮ নম্বর গুয়াহাটি-সাঁতরাগাছি স্পেশালট্রেনটি ১৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেক শনিবার ১৬.৪৫ ঘণ্টায় গুয়াহাটি থেকে রওয়ানা দিয়ে পরেরদিন ১২.৩০ ঘণ্টায় সাঁতরাগাছি পৌঁছবে। ট্রেনটি উভয় পথে যাত্রার সময় গোয়ালপাড়া টাউন, নিউ বঙাইগাঁও, নিউ কোচবিহার, কিষাণগঞ্জ, মালদা টাউন, রামপুরহাট ও ডানকুনি হয়ে চলাচল করবে।

তিনি জানান, এই ট্রেনের স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন খবরের কাগজ ও উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রা করার আগে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানিয়ছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।


You might also like!