Breaking News
 
Salt Lake Teachers Protest: চাকরির দাবিতে রাতভর অবস্থান, ২৪ ঘণ্টা পরও বিকাশ ভবনে আইসিটি শিক্ষকদের বিক্ষোভ Revanth Reddy: ‘রাম ধনীদের, শিব গরিবের’, দেবতাদের নিয়ে রেবন্তের মন্তব্যে শুরু রাজনৈতিক চাপানউতোর CM Suvendu Adhikari Janatar Darbar: ছয় মাসের শিশুর প্রাণ বাঁচাতে ১৭ কোটি টাকার জিন থেরাপি, অসহায় মা-বাবার আর্জি শুনে পাশে থাকার আশ্বাস শুভেন্দুর SIR Row : ‘জ্ঞানেশ কুমার পুতুল’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরব খাড়গে, পাঁচ দফা দাবি কংগ্রেসের CM Suvendu Adhikari: সাইকেল প্রকল্পে বড় বদল, ‘সবুজসাথী’ আউট ‘সারথি’ ইন! পাশাপাশি মমতাকে নিশানা শুভেন্দুর ‘সীমান্ত সন্ত্রাস নিয়ে উদ্বেগ বুঝতে হবে’, নিউ ইয়র্কে আমেরিকাকে কড়া বার্তা জয়শঙ্করের

 

West Bengal

4 years ago

ED RAID at Birbhum : নানুরে অনুব্রত ঘনিষ্ঠ নেতা ও ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি ইডি-র, নজরে বেনামি সম্পত্তি

ED RAID at birbhum's nanur
ED RAID at birbhum's nanur

 

বীরভূম, ৩ আগস্ট: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের মধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র একটি দল পৌঁছে গিয়েছে বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী এবং এক নেতার বাড়িতে। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে বীরভূমের সিউড়ির পাথর ব্যবসায়ী টুডু মণ্ডলের বাড়িতে যান ইডি আধিকারিকরা। ইডি-র একটি দল হানা দেয় বাসাপাড়া এলাকার একটি বাড়িতে। ওই বাড়ির মালিক বীরভূম জেলা পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল কেরিম খান। এই দু’জনই অনুব্রত-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

সূত্রের খবর, অনুব্রত মন্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে উঠে এসেছে টুডু ও কেরিমের নাম। সায়গলের ব্যবসা নাকি টুডু দেখতেন। অন্য দিকে, এঁদের সঙ্গে আর্থিক লেনদেন করতেন পূর্ত কর্মাধ্যক্ষ। এই সব সূত্র ধরেই ইডি ওই দুই বাড়িতে তল্লাশি চালাচ্ছে বলে খবর।

You might also like!