Breaking News
 
CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন Anti-paper leak Bill: বিরোধীদের হট্টগোলের মাঝেই প্রশ্নফাঁস রোধ বিল, সংসদে ধর্মেন্দ্রকে ঘিরে বিজেপির বার্তা Supreme Court: প্রতিবাদ মানেই লাঠিচার্জ নয়, শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার নিয়ে বড় বার্তা সুপ্রিম কোর্টের Kajal Sheikh: ডিম হামলা থেকে ‘চোর’ স্লোগান, ঋতব্রতপন্থী কাজল শেখকে ঘিরে ফের সরগরম রাজ্য রাজনীতি PM Modi pays tribute to Kargil-Vijay-Diwas: কার্গিল বিজয় দিবসে বীর সেনাদের শৌর্য্যকে স্মরণ প্রধানমন্ত্রী মোদীর

 

West Bengal

2 years ago

Malda: মালদার গাজোলে বাস স্ট্যান্ড পরিদর্শনে জেলা শাসক

District Magistrate inspecting Maldar Gajole bus stand
District Magistrate inspecting Maldar Gajole bus stand

 

মালদা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদার গাজোলে নতুন বাস স্ট্যান্ডের জন্য জায়গা পরিদর্শন করলেন মালদা জেলা শাসক নিতীন সিংহানিয়া।উপস্থিত ছিলেন গাজোল ব্লকের বিডিও সুদীপ্ত বিশ্বাস, গাজোল থানার আইসি চন্দ্রশেখর ঘোষাল, গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ অন্যান্য আধিকারিকেরা।

তারা গাজোলের ধর্মতলা মোড় ৮১ নং জাতীয় সড়কের সংলগ্ন কচুয়া টোলা ত্রিস্তা প্রকল্পের যে জায়গা রয়েছে, সেই স্থানটি পরিদর্শন করেন এবং ঘুরে ঘুরে দেখেন। বাস স্ট্যান্ডের জন্য এই জায়গা উপযুক্ত বলে মনে করেন জেলা শাসক নিতীন সিংহানিয়া এবং জায়গার রিপোর্ট নবান্নে পাঠানোর কথা জানান।

এছাড়া, জেলা শাসক গাজোল স্টেট জেনারেল হাসপাতালও পরিদর্শন করেন। সেখানে তিনি হাসপাতালের সুপার অঞ্জন রায় ও রোগীদের সাথে কথা বলেন এবং হাসপাতালের বিভিন্ন চত্বর খতিয়ে দেখেন। হাসপাতালের বর্তমান অবস্থায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

You might also like!