Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Durgapur Fire:আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র

Devastating fire at Asansol-Durgapur Development Board, burning important government documents
Devastating fire at Asansol-Durgapur Development Board, burning important government documents

 

দুর্গাপুর, ১৯ সেপ্টেম্বর : ভয়াবহ আগুন লাগল আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতরে। দুর্গাপুর সিটি সেন্টারের কাছে অবস্থিত আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতরে সোমবার মধ্যরাতে আগুন লাগে। ভোররাত ২'টোর পরে আগুন লেগেছে জানতে পেরে ঘটনাস্থলে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। দাউদাউ করে জ্বলতে দেখা যায় দফতরের ঘরগুলিকে। বাইরে থেকে জানলা দিয়ে জল ছুড়ে আগুন নেভানোর চেষ্টা করেন দমকলকর্মীরা। হোস পাইপ দিয়ে জল দেওয়া হয়। প্রায় সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আগুনের লেলিহান শিখায় যাবতীয় সরকারি নথিপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। দমকল কর্মীদের অক্লান্ত পরিশ্রমের পর মঙ্গলবার সকাল ৯টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছন। গিয়েছেন দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়ও। রাতে দফতরে কোনও কর্মী ছিলেন না। তবে অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। গুরুত্বপূর্ণ সরকারি কাগজপত্র নষ্ট হয়েছে।


You might also like!