Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

Weather Forecast:বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি সতর্কতা

Weather Forecast
Weather Forecast

 

শিলিগুড়ি, ২১মে  : কলকাতায় আবার বজ্রপাত এবং ঝড়বৃষ্টির পূর্বাভাস। চলতি সপ্তাহে বুধবারই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ওই দিনের জন্য একাধিক জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রপাত এবং ঝড়বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ওই দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।

তবে বুধবার ঝড়বৃষ্টি হলেও তার আগে বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণের পাঁচটি জেলায় সোমবার এবং মঙ্গলবার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তালিকায় আছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর।

রবিবার দক্ষিণের সব ক’টি জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বিকেলের দিকে কলকাতা-সহ বেশ কিছু জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে গরমের অস্বস্তিও একই সঙ্গে বজায় থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে।

হাওয়া অফিস জানিয়েছে, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিক। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…