West Bengal

1 hour ago

Malda News: রাজ্যে ফের টাকা উদ্ধার; এবার মালদায়, রাতভর তল্লাশি পুলিশের

Huge amount of cash recovered from Malda
Huge amount of cash recovered from Malda

 

মালদা, ৩ আগস্ট : ফের টাকা উদ্ধার রাজ্যে। এবার মালদা। রবিবার রাতে মালদা থানা এলাকার মঙ্গলবাড়িতে অভিযানে নামে পুলিশ। সেখানে একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা। টাকা গোনার তিনটি যন্ত্রের সাহায্যে সোমবার ভোর পর্যন্ত চলে হিসেব-নিকেশ। বাজেয়াপ্ত হয় মোট ২ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার ৩৮০ টাকা। প্রায় ২০ গ্রাম সোনা ও একটি ল্যাপটপও উদ্ধার হয়েছে।

পাশাপাশি মালদার খইহট্টা এলাকার একটি গুদামঘরেও হানা দেন তদন্তকারীরা। ভোর ৪টে পর্যন্ত সেখানে তল্লাশি চলে। বাজেয়াপ্ত হয় ৯,০০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ। রবিবার রাতের অভিযানে মোট তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম পিন্টু সরকার, গোপাল চাকি এবং সুশান্ত হালদার। এ প্রসঙ্গে বুনিয়াদপুরের এসডিপিও শুভতোষ সরকার বলেন, ‘‘তিন জনকে গ্রেফতার করা হয়েছে। প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা মতো পেয়েছি। মাদকদ্রব্য ছিল তাদের কাছে, এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে। টাকা, সোনা এবং সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে।"

You might also like!