Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

West Bengal govt : লোক ভবনে মন্ত্রিসভার শপথ সম্পন্ন, শুভেন্দুর টিমে কারা পূর্ণমন্ত্রী, কারা প্রতিমন্ত্রী?

লোক ভবনে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ চলছে।
লোক ভবনে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ চলছে।

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শুভেন্দু অধিকারী নেতৃত্বে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মন্ত্রিসভার পূর্ণাঙ্গ শপথগ্রহণ অনুষ্ঠান হল লোকভবনে। রাজ্যপাল আরএন রবি শপথবাক্য পাঠ করান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন মোট ৩৫ জন মন্ত্রী শপথ নেন, যার মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং ১৯ জন প্রতিমন্ত্রী।অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি রয়েছে নতুন মুখও। তাপস রায়, শঙ্কর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, অর্জুন সিং, কলিতা মাজি, মনোজ ওরাওঁ, শারদ্বত মুখোপাধ্যায়, দুধকুমার মণ্ডল, মালতী রাভা রায়, ইন্দ্রনীল খাঁ-সহ ৩৫ জন শপথ নিলেন এ দিন। আগেই শপথ নিয়েছেন পাঁচ জন। পশ্চিমবঙ্গে মোট ৪১ জনের মন্ত্রিসভা গঠিত হলো।

মন্ত্রীদের নাম ঘোষণা করলেন মুখ্যসচিব মনোজ অগ্রবাল। পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিলেন ১৩ জন—

তাপস রায় (মানিকতলা), মনোজ ওরাওঁ (কুমারগ্রাম), অর্জুন সিংহ (নোয়াপাড়া), গৌরীশঙ্কর ঘোষ (মুর্শিদাবাদ), দীপক বর্মণ (ফালাকাটা), শারদ্বত মুখোপাধ্যায় (বিধাননগর), অরূপ কুমার দাস (কাঁথি দক্ষিণ), স্বপন দাশগুপ্ত (রাসবিহারী), জগন্নাথ চট্টোপাধ্যায় (সিউড়ি), কল্যাণ চক্রবর্তী (খড়দহ), শঙ্কর ঘোষ (শিলিগুড়ি), অজয় পোদ্দার (কুলটি), দুধকুমার মণ্ডল (ময়ূরেশ্বর)।

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতি রাভা রায় (তুফানগঞ্জ), রাজেশ মাহাতো (গোপীবল্লভপুর), ইন্দ্রনীল খাঁ (বেহালা পশ্চিম)।

প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন অশোক দিন্ডা (ময়না), কৌশিক চৌধুরী (রায়গঞ্জ), জুয়েল মুর্মু (হবিবপুর), হরেকৃষ্ণ বেরা (তমলুক), শান্তনু প্রামাণিক (ভগবানপুর), মৌমিতা বিশ্বাস মিশ্র (বর্ধমান দক্ষিণ), উমেশ রাই (হাওড়া উত্তর), পূর্ণিমা চক্রবর্তী (শ্যামপুকুর), ভাস্কর ভট্টাচার্য (শ্রীরামপুর), দিবাকর ঘরামি (সোনামুখী), নাদিয়ারচাঁদ বাউড়ি (পারা), গার্গী দাস ঘোষ (কান্দি), অমিয় কিস্কু (নয়াগ্রাম), কলিতা মাজি (আউশগ্রাম), বিরাজ বিশ্বাস (করণদিঘি), সুমনা সরকার (বলাগড়), আনন্দময় বর্মণ (মাটিগাড়া-নকশালবাড়ি), বিশাল লামা (কালচিনি), দীপঙ্কর জানা (কাকদ্বীপ)।

অধিকাংশ মন্ত্রীই ধুতি-পঞ্জাবি পরে বাঙালি পোশাকে সেজে এসেছেন। তবে কে কোন দফতর পাচ্ছেন, তা এখনও স্পষ্ট নয়। মন্ত্রিসভায় শপথের জন্য যাঁরা ডাক পেয়েছেন, অনেকেই এসেছেন পরিবারকে সঙ্গে নিয়ে। লোক ভবনে রয়েছেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

এর আগে গত ৯ মে ব্রিগেড প্যারাড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন শুভেন্দু। তাঁর সঙ্গে আরও পাঁচ জন মন্ত্রীও সে দিন শপথ নেন। অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডুদের মধ্যে দফতরও বণ্টিত হয়ে গিয়েছে। এ বার সেই মন্ত্রিসভা সম্প্রসারিত হল। ৩৫ জন মন্ত্রীর শপথের সঙ্গে রাজ্যের বিজেপি সরকারের মন্ত্রিসভার মোট সদস্যের সংখ্যা হল ৪১।

সূত্রের খবর, শপথগ্রহণের পর নবান্নে যাবেন মন্ত্রীরা। সোমবার বিকেল ৩টেয় সেখানে মন্ত্রিপরিষদের বৈঠক ডাকা হয়েছে। সেখানেই মুখ্যমন্ত্রী এই মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন করে দিতে পারেন।

You might also like!